
চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে আজ ২১ সেপ্টেবম্বর ( রবিবার) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
সভায় উপস্থিত ছিলেন ডাক বিভাগ, বিটিসিএল, বিসিসি, টেলিটক ও আইসিটি ডিভিশনের কর্মকর্তারা।
সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, “সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আইসিটি ব্যবহারের বিকল্প নেই। আমাদের লক্ষ্য হবে সাইবার নিরাপত্তা জোরদার করা এবং জনগণের কাছে সহজে অনলাইন সেবা পৌঁছে দেওয়া।”
তিনি আরও বলেন, “অনলাইন ফ্যাক্ট চেকিং কার্যক্রমকে আরও কার্যকর করতে হবে এবং আইসিটি খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় গড়ে তুলতে হবে।”
আলোচনায় অংশ নেওয়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন। অনেকেই স্থানীয় পর্যায়ে ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণ, জনবল প্রশিক্ষণ এবং দ্রুততম সময়ে অনলাইন সেবা প্রদানের ওপর জোর দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামানসহ জেলা প্রশাসন ও আইসিটি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।