রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

এনসিটি ও লালদিয়া চর ইজারা না দেওয়ার দাবিতে শ্রমিকদের বন্দর এলাকায় সমাবেশ

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬

চট্টগ্রাম বন্দরের এমপিবি গেট সংলগ্ন এলাকায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), চট্টগ্রামের উদ্যোগে আজ ২১ সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন স্কপ, চট্টগ্রামের আহ্বায়ক মণ্ডলীর যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন

বক্তারা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও লালদিয়া চরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা দেশি-বিদেশি কোম্পানির নিকট ইজারা দেওয়ার ষড়যন্ত্র থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, এ ধরনের ইজারা বন্দরের সার্বভৌমত্ব ও শ্রমিকদের স্বার্থের পরিপন্থী।

এছাড়া বক্তারা বন্ধ থাকা পাটকলসহ দেশের সব রাষ্ট্রায়ত্ত কারখানা দ্রুত চালু করার দাবি জানান। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর ৯ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নেরও জোর আহ্বান জানানো হয়।

শ্রমিক সমাবেশে আরও বক্তব্য রাখেন— তপন দত্ত, সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন, শেখ নুরুল্লাহ বাহার, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শ্রমিক দল, চট্টগ্রাম বিভাগীয় কমিটি, তসলিম হোসেন সেলিম, সাধারণ সম্পাদক, ডক জাতীয়তাবাদী শ্রমিক দল, চট্টগ্রাম, মো. হারুন, সভাপতি, ডক জাতীয়তাবাদী শ্রমিক দল, ইব্রাহিম খোকন, সাধারণ সম্পাদক, বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল।

বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর