
চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে টুয়েন্টি ইভেন্টস ক্রিকেট দলের জার্সি উন্মোচন অনুষ্ঠান। শনিবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উদীয়মান ক্রিকেট একাডেমির সভাপতি ও ২২নং ওয়ার্ডের এনায়েতবাজারের সাবেক কাউন্সিলর এম.এ. মালেক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুয়েন্টি ইভেন্টসের কর্ণধার ও উদীয়মান ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ফিরোজ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম, চট্টগ্রাম জেকেএস কাউন্সিলর সোহেল আহমেদ, মোহাম্মদ খালেক, ফ্র্যাঞ্চাইজি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী টুয়েন্টি ইভেন্টস ক্রিকেট কমিটির চেয়ারম্যান মঈনুদ্দিন খান রাজিব, টিম ম্যানেজার সিরাজ খান রাজু, সহকারী ম্যানেজার মোহাম্মদ সেলিম, ক্রিকেট কোচ আরিফুল আলম খালেদ ও মোহাম্মদ জসিম।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রিকেটার শিপন, সাজ্জাদ, কিং আরমান উল্লাহ, রিফন, আকিব, জাভেদ, তুহিন মেহেদি, তাজুল, আফ্রিদি প্রমুখ।
অনুষ্ঠানে আগত অতিথিরা ফ্র্যাঞ্চাইজি টি-২০ ক্রিকেট লিগে টুয়েন্টি ইভেন্টসের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে চট্টগ্রামের তরুণদের ক্রিকেটে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।