
চট্টগ্রামের পটিয়ায় আল-জামিয়া আল-ইসলামিয়ার তত্ত্বাবধানে দেশের অন্যতম প্রাচীন কওমি মাদরাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর বার্ষিক মজলিসে উমূমী, মজলিসে শূরা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার (১২ অক্টোবর) আল-জামিয়ার দারুল হাদীস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়ার মুহতামিম মুফতি আবু তাহের কাসেমী নদভী এবং সঞ্চালনা করেন সিনিয়র মুহাদ্দিস মাওলানা কাজী মুহাম্মদ আখতার হোসাইন আনোয়ারী।
সভায় দেশব্যাপী বিভিন্ন কওমি মাদরাসার মুহতামিম ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—
মাওলানা শাহ সালাহউদ্দিন নানুপুরী (জামিয়া ওবায়দিয়া নানুপুর), মাওলানা হাফেজ খোবায়েব (জামিয়া আরাবিয়া জিরি), মাওলানা হাবিবুল্লাহ হাশিমপুরী (দোহাজারী আজিজিয়া), মাওলানা শিহাব উদ্দিন (মদুনাঘাট ইউনুসিয়া), মুফতি আব্দুল কাদের (রাঙ্গুনিয়া কোদালা), মাওলানা হারুন (নায়েবে মুহতামিম, শোলকবহর), মাওলানা নিজাম উদ্দিন (চন্দ্রঘোনা মাদরাসা), মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক (ফেনী হরিপুর), মাওলানা হাফেজ তাজুল ইসলাম (ফিরোজশাহ), মাওলানা সোলায়মান (বদরখালী), মাওলানা আহসানুল্লাহ (মহেশখালী মাতারবাড়ী), মাওলানা আনোয়ারুল আলম (চকরিয়া চিরিঙ্গা), মাওলানা আলী হাছান চৌধুরী (উমিদিয়া, কক্সবাজার), মাওলানা আবছার চৌধুরী (জামিয়া ইমাম মুসলিম, কক্সবাজার), মাওলানা আবু বকর (সন্দ্বীপ), মাওলানা হাবিবুল ওয়াহেদ (রাজঘাটা), মুফতি খালেদ (আমতলী, ফটিকছড়ি), মাওলানা জুনায়েদ (কাজীরহাট, ফটিকছড়ি) ও মাওলানা উসমান (তালিমুদ্দীন, ফটিকছড়ি) প্রমুখ।
অনুষ্ঠানে ১৪৪৫/৪৬ হিজরি শিক্ষাবর্ষের মারকাজি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া ৩৩৮ জন ছাত্রকে পুরস্কৃত করা হয়।
সভা শেষে সর্বসম্মতিক্রমে মুফতি আবু তাহের কাসেমী নদভী—কে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ-এর সভাপতি এবং আল-আল্লামা মুফতি ইকরাম হোসাইন ওয়াদুদী—কে মহাসচিব নির্বাচিত করা হয়।