শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীলতায় উজ্জ্বল ইউনাইটেড পাবলিক ও গ্রীণবাংলার বার্ষিক অনুষ্ঠান

বার্তা টুডে ডেস্ক
  • শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৬২

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও গ্রীণবাংলা একাডেমি স্কুলের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুক্রবার (১ নভেম্বর) সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ আগত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান দুটির সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, ইউনাইটেড পাবলিক স্কুল ও গ্রীণবাংলা একাডেমির পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন, পরিচালক ও ব্যাংকার মোহাম্মদ মোফাজ্জল হোসেন এবং কিন্ডারগার্টেন এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দেদুল বড়ুয়া

স্বাগত বক্তব্য প্রদান করেন ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও গ্রীণবাংলা একাডেমির পরিচালক মোহাম্মদ এরশাদ হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক সুপ্তা বড়ুয়া, রাজিয়া সুলতানা, জান্নাতুল ফেরদৌস, পূজা ধর, রুনা বেগম, জান্নাতুল নাঈমা সামিয়া, মিস মনি আকতার, মিম আকতার, নিপা আকতার, সালমা আক্তার, রিতা আকতার, হাফেজ মোহাম্মদ রাকিব, পূর্ণা চৌধুরী, তামান্না আকতার, জান্নাত মাওয়া, সাদিয়া ইসলাম, সাদিয়া আকতার প্রমুখ।

অনুষ্ঠানের এক পর্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরবর্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় গান, নৃত্য ও নাটিকায় অংশ নেয় বিদ্যালয়ের ক্ষুদে শিল্পীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর