শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

আসলাম চৌধুরীর পক্ষে চট্টগ্রাম–৪ আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড–আকবর শাহ–পাহাড়তলী–খুলশি আংশিক) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী, এফসিএ–এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় নেতৃবৃন্দ।

রোববার (২১ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে আসলাম চৌধুরীর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে নির্বাচন কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. কমল কদর, মো. জহুরুল আলম জহুর, মোহাম্মদ মোরসালিন, জাকির হোসেন, সালেহ আহম্মদ সলু, আব্দুস সাত্তার সেলিম, মাইনুদ্দিন চৌধুরী, রেহান উদ্দিন প্রধান, রফিক আহম্মদ, মাহবুবুল আলম, মোহাম্মদ সেলিম, মোজাহের উদ্দিন আশরাফ, নুরুল আনোয়ার চেয়ারম্যান, ফজলুল করিম চৌধুরী, সাহাব উদ্দিন রাজু, সোলায়মান রাজ, হেলাল উদ্দিন বাবর, মো. সাহাব উদ্দিন, মো. ইব্রাহিম, অ্যাডভোকেট নাছিমা আক্তার ডলি, অ্যাডভোকেট আইনুল কামাল, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অমলেন্দু কনক, আসলাম উদ্দিন, মো. জিয়া উদ্দিন, মো. বখতিয়ার উদ্দিন, মো. শাহেদ, মো. ইসমাইল ও মো. কামরুল ইসলাম বাবলুসহ আরও অনেকে।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ গণমাধ্যমকর্মীদের জানান, মোহাম্মদ আসলাম চৌধুরী সীতাকুণ্ড তথা চট্টগ্রাম–৪ আসনের মাঠি ও মানুষের অত্যন্ত জনপ্রিয় নেতা। পরিচ্ছন্ন ভাবমূর্তি, মানবিক গুণাবলি ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তিনি এলাকাবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

তারা আরও বলেন, “এই আসনে বিএনপির মধ্যে কোনো বিভেদ বা কোন্দল নেই। আসলাম চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম–৪ আসনের বিএনপি ও অঙ্গসংগঠন সম্পূর্ণ ঐক্যবদ্ধ। জনগণের বিপুল সমর্থনে তিনি ইনশাল্লাহ বিজয়ী হবেন।”

মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনী তৎপরতা আরও জোরদার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর