
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৯ সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
রোববার (২১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা নেপাল চন্দ্র দাসের কাছ থেকে আবুল হাশেম বক্করের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর একান্ত সচিব এস এম শহীদ ইকবাল।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও টেরী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান, মহানগর বিএনপির সাবেক সদস্য হামিদুর রহমান, আন্দরকিল্লাহ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বসর, বিএনপি নেতা মো. আনিছ ও ফতেহ আলী।
এছাড়া উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইদ্রিস আলম, যুবদল নেতা শেখ সেলিম, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. দুলাল সওদাগর, কোতোয়ালী থানা যুবদল নেতা মইনুদ্দিন খান রাজিব, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সালেহ আবিদ, ডবলমুরিং থানা ছাত্রদল নেতা মো. আরিফ, স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেন ও মো. সাঈদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনে চট্টগ্রাম–৯ আসনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।