শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই সমুদ্র সৈকত গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন — চসিক মেয়র ডা. শাহাদাত

কপিল উদ্দিন কক্সবাজার
  • শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭

পরিবেশ সংরক্ষণ ও সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার লক্ষ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে ‘বিচ ক্লিন আপ ক্যাম্পেইন’।

আজ শুক্রবার (১০ জানুয়ারি ২০২৬) কক্সবাজার সি-বিচে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

পরিচ্ছন্নতা অভিযানে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক, তরুণ-তরুণী ও পরিবেশকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই সমুদ্র সৈকত গড়ে তুলতে হলে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য সমুদ্রের জীববৈচচিত্র্য, পরিবেশ এবং পর্যটন শিল্পের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। তরুণ সমাজের সচেতন অংশগ্রহণই পারে পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আনতে।”

তিনি আরও বলেন, কক্সবাজার শুধু দেশের নয়, আন্তর্জাতিক পর্যটনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই সৈকত রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।

এ সময় স্বেচ্ছাসেবকরা সমুদ্র সৈকতের বিভিন্ন অংশ থেকে পলিথিন, প্লাস্টিক বোতল, খাবারের মোড়কসহ নানা ধরনের পরিবেশ দূষণকারী বর্জ্য সংগ্রহ করেন।

আয়োজকরা জানান, কক্সবাজারকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসপা চট্টগ্রাম ডিভিশনাল হেড আরিফ, কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান লায়ন মুজিবুর রহমান, ভিবিডি চট্টগ্রাম অ্যালামনাই কনভেনর মো. জিয়াউল হক সোহেল, মো. সোহেল ও মো. শামীমসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর