শিরোনাম
পরীক্ষার দ্বারপ্রান্তে আলিম ও এইচএসসি শিক্ষার্থীরা, সফলতা কামনায় দোয়া চট্টগ্রাম প্রেস ও কোস্টগার্ড পূর্ব জোনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনার জয় ‘আমরা জুলাই যোদ্ধা’ চট্টগ্রাম জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন গোলপোস্টের আঘাতে প্রাণ গেল এনায়েতের জুলাই ঐক্য চট্টগ্রামের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, স্মৃতি সংরক্ষণ ও সামাজিক সম্প্রীতিতে নানা আয়োজন রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ, প্রতিটি উপজেলায় হবে কোল্ড স্টোরেজ: পার্বত্য সচিব পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৫৩ লাখ টাকার বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ চট্টগ্রামে গ্লোবাল টেলিভিশনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন স্মার্ট নগর গঠনে ডিজিটাল সেবা ও অবকাঠামো উন্নয়নে জোর শিক্ষার মানোন্নয়নে উত্তর বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কমিটির যাত্রা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

১২৬ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

নিজস্ব প্রতিবেদক :: / ৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
১২৬ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। এ নিয়ে ১২৬ বারের মতো পেছালো বহুল আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন। আগামী ১৮ জুন নতুন দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের নতুন এ দিন নির্ধারণ করেন।

প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীতে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

প্রথমে মামলাটির তদন্ত করেন থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর তদন্তভার যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি)। পরে রহস্য উদঘাটনে ব্যর্থ হওয়ায় একই বছরের ১৮ এপ্রিল র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কাছে তদন্তভার হস্তান্তর করা হয়।

গত বছরের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ হাইকোর্ট মামলাটির তদন্তে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। একইসঙ্গে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে এবং তদন্ত থেকে র‍্যাবকে সরিয়ে দিতে বলা হয়।

পরে গত বছরের ১৭ অক্টোবর হাইকোর্টের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করে। এতে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়।

এ মামলার আসামিরা হলেন— রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, সাগর-রুনির বাসার দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের ‘বন্ধু’ তানভীর রহমান খান। এর মধ্যে তানভীর রহমান খান জামিনে রয়েছেন। পলাশ রুদ্র পাল জামিনে গিয়ে পলাতক হয়েছেন। বাকি আসামিরা কারাগারে আছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ