শিরোনাম
অর্থের বিনিময়ে পকেট কমিটি গঠনের অভিযোগে চট্টগ্রাম মহানগর এনসিপিতে গণ পদত্যাগ চন্দনাইশে গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ঈদে নিত্যপণ্যে মূল্যছাড়ে ব্যতিক্রমী আহ্বান চট্টগ্রামের জেলা প্রশাসকের চট্টগ্রামকে পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরে বিজ্ঞানভিত্তিক সমাধান জরুরি: মেয়র ডা. শাহাদাত হোসেন “নিরাপদ বন্দর, সমৃদ্ধ দেশ” প্রতিপাদ্যে চট্টগ্রাম বন্দরে নিরাপত্তা সপ্তাহ সমাপ্ত সাতকানিয়ায় পুকুরের ঘাট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারে বাধা দেওয়ায় সাংবাদিককে হুমকি পৃথক দুই অভিযানে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার, উদ্ধার বন্দুক-কার্তুজ ও দেশীয় অস্ত্র পার্বত্য চট্টগ্রামে খাদ্য নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে WFP’র সহযোগিতা চাইলেন মন্ত্রী দীপেন দেওয়ান সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও একজনকে শ্লীলতাহানি, ৪ জন গ্রেফতার ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৪ মে’র ট্রেনের অগ্রিম টিকিট
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

রবিনহোর ছেলের কাছে ক্ষমা চাইলেন নেইমার

স্পোর্টস ডেস্ক :: / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
রবিনহোর ছেলের কাছে ক্ষমা চাইলেন নেইমার

ক্লাব সতীর্থ জুনিয়র রবিনহোকে চড় মারার ঘটনায় অবশেষে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। গত রোববার সান্তোসের একটি অনুশীলন সেশনে ১৮ বছর বয়সী সতীর্থ রবিনহো জুনিয়র নেইমারকে ড্রিবল করে কাটিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে চড় মারেন নেইমার।

এ ঘটনায় ব্রাজিলিয়ান ফুটবলে ঝড় বয়ে যায়। নেইমারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় রবিনহো জুনিয়রের পরিবার। তাদের সেই চাহিদা এবার পূরণ করলেন নেইমার। মঙ্গলবার প্যারাগুয়েতে রেকোলেটার বিপক্ষে সান্তোসের ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের পর ৩৪ বছর বয়সী নেইমার বলেন, ‘যদি সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চাওয়ার প্রয়োজন হয়, তবে আমি তা করছি।

আমি ইতিমধ্যে তার এবং তার পরিবারের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছি। আমি সীমা লঙ্ঘন করেছিলাম।

সান্তোস ক্লাব কর্তৃপক্ষ এই ঘটনার পর একটি তদন্ত শুরু করেছিল। তবে কোপা সুদামেরিকানার ম্যাচ শেষে রবিনহো জুনিয়র নিশ্চিত করেছেন যে পরিস্থিতি এখন স্বাভাবিক। তিনি বলেন, ‘সবকিছু সমাধান হয়ে গেছে। বিষয়টি আমাকে কষ্ট দিয়েছিল কারণ নেইমার আমার শৈশবের আদর্শ। আমি বাবা-মায়ের সঙ্গে কথা বলেছি এবং তার ক্ষমা গ্রহণ করেছি।’

উল্লেখ্য, ম্যাচ চলাকালীন নেইমার সান্তোসের হয়ে গোল করার পর রবিনহো জুনিয়রকে জড়িয়ে ধরে উদযাপন করেন। নেইমার তাকে ‘ছোট ভাই’ হিসেবে সম্বোধন করে বলেন যে, ফুটবলে এমন তর্কাতর্কি হতেই পারে।

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য কার্লো আনচেলত্তির দলে ডাক পাওয়ার অপেক্ষায় আছেন নেইমার। ২০২৩ সালের অক্টোবরের পর তিনি আর জাতীয় দলের হয়ে খেলেননি। আনচেলত্তি আগামী ১৮ মে তার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন।

প্রসঙ্গগত, নেইমারের একসময়ের সতীর্থ এবং জুনিয়র রবিনহোর বাবা ৪২ বছর বয়সী রবিনহো বর্তমানে ধর্ষণের অভিযোগে ইতালিতে দণ্ডিত হয়ে ব্রাজিলের কারাগারে সাজা ভোগ করছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ