শিরোনাম
সততা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশা পরিচালনার আহ্বান আইনমন্ত্রীর লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন যার হাতে তৈরি নৌকায় বাঁচে মানুষ, সেই ভেট্টা মেস্তীরির পরিবার আজ খোলা আকাশের নিচে চন্দনাইশে বন্যাদুর্গত দেড় সহস্রাধিক পরিবারের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের ত্রাণ বিতরণ নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন চট্টগ্রামে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রথম দিনেই সরানো হলো ১৩৫ টন বর্জ্য পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান: সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রস্তাব সংসদে তুলবেন বর্ষায় ডেঙ্গু ও রোগজীবাণু প্রতিরোধে শাহ আমানত বিমানবন্দরে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান বহিঃনোঙরে চুরি-পাইরেসি দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতে কোস্ট গার্ড বন্যাদুর্গত শীলকূপে এনামুল হকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ১,২০০-এর বেশি মানুষ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসারের সাথে দোহাজারী পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি / ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, দোহাজারী পৌরসভার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

১২ মে (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসনের দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমানের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, দোহাজারী পৌরসভার নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দীপক কান্তি সিংহ হাজারী, উপজেলা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সত্যপদ তালুকদার বাবলা, বাদল দাশ, সহ-সভাপতি আশীষ চন্দ্র দে ও মিন্টু প্রসাদ নাথ, সাংবাদিক সৈকত দাশ ইমন, সাধারণ সম্পাদক পিয়েল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ দে গণেশ, সাংগঠনিক সম্পাদক রাজীব দাশ (টিকলু), সহ-সাংগঠনিক সম্পাদক রাজু দাশ রকি, প্রচার সম্পাদক প্রদীপ চক্রবর্ত্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড কমিটির সভাপতি জুয়েল দাশ গুপ্ত, সহ-সভাপতি অধীর দাশ, সাধারণ সম্পাদক গৌতম চৌধুরী, অর্থ সম্পাদক ইমন দাশ, ৮ নং ওয়ার্ডের সহ-সভাপতি পীযুষ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক রতন দাশ, ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রকাশ জলদাসসহ রুপক দাশগুপ্ত বাবু, রনজিত দাশ, রতন শীল, স্বপন শীল, অনীক সেন, শ্রীকান্ত চৌধুরী, প্রান্ত সেন, জনি শীল, ছোটন শীল, নিকেল কান্তি নাথ প্রমুখ।

সাক্ষাতে উপজেলা প্রশাসনের সাথে পারস্পরিক সহযোগিতা, আসন্ন ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদযাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ