শিরোনাম
পরীক্ষার দ্বারপ্রান্তে আলিম ও এইচএসসি শিক্ষার্থীরা, সফলতা কামনায় দোয়া চট্টগ্রাম প্রেস ও কোস্টগার্ড পূর্ব জোনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনার জয় ‘আমরা জুলাই যোদ্ধা’ চট্টগ্রাম জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন গোলপোস্টের আঘাতে প্রাণ গেল এনায়েতের জুলাই ঐক্য চট্টগ্রামের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, স্মৃতি সংরক্ষণ ও সামাজিক সম্প্রীতিতে নানা আয়োজন রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ, প্রতিটি উপজেলায় হবে কোল্ড স্টোরেজ: পার্বত্য সচিব পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৫৩ লাখ টাকার বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ চট্টগ্রামে গ্লোবাল টেলিভিশনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন স্মার্ট নগর গঠনে ডিজিটাল সেবা ও অবকাঠামো উন্নয়নে জোর শিক্ষার মানোন্নয়নে উত্তর বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কমিটির যাত্রা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

“নিরাপদ বন্দর, সমৃদ্ধ দেশ” প্রতিপাদ্যে চট্টগ্রাম বন্দরে নিরাপত্তা সপ্তাহ সমাপ্ত

বার্তা টুডে ডেস্ক / ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে “বন্দর নিরাপত্তা সপ্তাহ-২০২৬”। গত ১০ মে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান আজ শহীদ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “নিরাপদ বন্দর, সমৃদ্ধ দেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত নিরাপত্তা সপ্তাহ বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপদ বন্দর গড়ে তুলতে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।

তিনি আরও উল্লেখ করেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিশ্চিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।

সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় বিভিন্ন সচেতনতামূলক ও বাস্তবধর্মী কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা সচেতনতামূলক র‍্যালি, সেফটি ব্রিফিং, অগ্নিনির্বাপন ও জরুরি উদ্ধার মহড়া (মক ড্রিল), প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ এবং বন্দরের অভ্যন্তরীণ ট্রাফিক সাইন ও লিফলেট বিতরণের মাধ্যমে নিরাপত্তা প্রচারণা।

এছাড়াও বন্দরের আওতাধীন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগ মোকাবিলা ও নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। এসব কার্যক্রমে শিক্ষার্থীরা দুর্যোগকালীন করণীয়, অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে ধারণা লাভ করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষিত জনবল এবং নিরাপত্তা কর্মীদের পেশাদারিত্ব চট্টগ্রাম বন্দরের সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। তারা জানান, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বন্দর কর্তৃপক্ষ সর্বদা প্রস্তুত রয়েছে।

বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা নিরাপত্তা সপ্তাহের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তারা ২৪ ঘণ্টা দেশের স্বার্থে বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্টেকহোল্ডার, শ্রমিক নেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভাগীয় প্রধানদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে, “বন্দর নিরাপত্তা সপ্তাহ-২০২৬” এর মাধ্যমে সৃষ্ট সচেতনতা ও নিরাপত্তা সংস্কৃতি ভবিষ্যতেও বন্দরের দৈনন্দিন কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে এবং একটি টেকসই নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ