শিরোনাম
আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা রাঙ্গামাটির জেলা প্রশাসকের কাউখালী উপজেলা পরিদর্শন ছনুয়া-রাজাখালীর যোগাযোগ দুর্ভোগ দূর করতে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন সাতকানিয়ায় বিদ্যুৎ সাশ্রয়ে মোবাইল কোর্ট, ৫৫ হাজার টাকা জরিমানা প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিজিওথেরাপিস্ট নিয়োগের আশ্বাস স্বাস্থ্য মন্ত্রীর সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান স্যাটেলাইট তথ্যভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ কেন্দ্র চালু, দুর্যোগ পূর্বাভাসে আসবে যুগান্তকারী পরিবর্তন উপকূলের অসহায় মানুষের পাশে আইএসডিই বাংলাদেশ, সহায়তা পেল ১ হাজার পরিবার বাঁশখালীতে লোভী নারীর রোষানল থেকে বাঁচাতে স্ত্রীর সংবাদ সম্মেলন
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নিজস্ব প্রতিবেদক :: / ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

আনোয়ারা উপজেলায় হালিমা আক্তার মুন্নি (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বৈরইয়া গ্রামের নবী হোসেনের ছেলে মিজানুর রহমানের স্ত্রী ও রায়পুর এলাকার ইসহাকের মেয়ে। গতকাল শনিবার (১০ মে) উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বৈরইয়া গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম বৈরইয়া গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থানকালে হালিমা আক্তার মুন্নির মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তারা। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, স্বামী মিজানুর রহমান প্রথমে মুন্নিকে হত্যা করে পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখেন। তাদের দাবি, ঘটনাস্থলে মুন্নির পা মাটির সঙ্গে লাগানো অবস্থায় ছিল, যা পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হবে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ