শিরোনাম
চট্টগ্রাম কসমোপলিটন হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ; নতুন ভর্তি বন্ধ অনানুষ্ঠানিক অর্থনীতিকে আনুষ্ঠানিক কাঠামোয় আনতে সমন্বিত উদ্যোগ জরুরি শাহ আমানত বিমানবন্দরে ১.৪৮ কেজি স্বর্ণসহ যাত্রী আটক, রাজস্ব নির্ধারণ ২.৮৪ কোটি টাকা মনেয়াবাদে চুরি, মাদক ও জুয়া প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি গঠন ডেঙ্গু ঠেকাতে থানার পরিত্যক্ত পুকুরে ডিসি-এসপির পরিচ্ছন্নতা অভিযান নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: আনোয়ারায় ডিসি জাহিদ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের খুলশীতে রেওয়াজের চতুর্থ শোরুম উদ্বোধন আগ্রাবাদ এক্সেস রোডের নাম ‘জাতিসংঘ সড়ক’ করার প্রস্তাব অসুস্থ আবু তাহেরের বাবাকে দেখতে বাসায় গেলেন আকতার নবী চৌধুরী
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

কোতোয়ালীতে দোকানের ভিতর মিলল চোলাইমদ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক :: / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
কোতোয়ালীতে দোকানের ভিতর মিলল চোলাইমদ, গ্রেপ্তার ১

নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১০ মে) রাতে বান্ডেল রোডের বাঙালি সেবক কলোনির গেটের বিপরীতে ‘ঝাল বিতান’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জাহিদুল ইসলাম সন্দ্বীপ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড দেওয়ান বালী সওদাগরের পুরাতন বাড়ির বাসিন্দা। তিনি ঝাল বিতান দোকানের মালিক বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, দোকানে বিক্রির উদ্দেশ্যে চোলাই মদ রাখার গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে দোকানের ভেতরে টেবিলের নিচে রাখা ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ