শিরোনাম
শাহ আমানত বিমানবন্দরে ১.৪৮ কেজি স্বর্ণসহ যাত্রী আটক, রাজস্ব নির্ধারণ ২.৮৪ কোটি টাকা মনেয়াবাদে চুরি, মাদক ও জুয়া প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি গঠন ডেঙ্গু ঠেকাতে থানার পরিত্যক্ত পুকুরে ডিসি-এসপির পরিচ্ছন্নতা অভিযান নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: আনোয়ারায় ডিসি জাহিদ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের খুলশীতে রেওয়াজের চতুর্থ শোরুম উদ্বোধন আগ্রাবাদ এক্সেস রোডের নাম ‘জাতিসংঘ সড়ক’ করার প্রস্তাব অসুস্থ আবু তাহেরের বাবাকে দেখতে বাসায় গেলেন আকতার নবী চৌধুরী বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের স্থান পরিদর্শন করলেন পার্বত্যমন্ত্রী, ইজতেমায় ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা নাচ, অভিনয় ও মডেলিংয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান অপূর্ব
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

মনেয়াবাদে চুরি, মাদক ও জুয়া প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি গঠন

সাতকানিয়া প্রতিনিধি চট্টগ্রাম / ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের মনেয়াবাদে চুরি, মাদক, জুয়া, চোরাচালানসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে ‘সচেতন নাগরিক কমিটি’ গঠন করা হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এক সামাজিক বৈঠক শেষে এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে এশার নামাজের পর মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অংশগ্রহণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে নবগঠিত কমিটির উদ্যোগে এলাকার বিভিন্ন বাড়ি, রাস্তাঘাট ও দোকানপাটে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় চুরি, মাদক কারবার, জুয়া ও অন্যান্য অপরাধ প্রতিরোধে এলাকাবাসীকে সতর্ক থাকার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন দুলু সিকদার, লায়ন মুহাম্মদ আমান উল্লাহ, মুজিবুর রহমান সিকদার, মিজানুর রহমান ও নিজাম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তানজিম আহমেদ।

বক্তারা বলেন, সমাজ থেকে অপরাধ প্রতিরোধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পরিবার, অভিভাবক, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগে নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধের বিরুদ্ধে সম্মিলিতভাবে অবস্থান নেওয়া জরুরি।

বৈঠকে সিদ্ধান্ত হয়, এলাকায় অপরাধ প্রতিরোধে নিয়মিত নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। কেউ অপরাধে জড়িত থাকার বিষয়ে তথ্য বা প্রমাণ পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো এবং আইনগত ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করা হবে। পাশাপাশি রাতে সন্দেহজনক ব্যক্তির চলাচল বা কর্মকাণ্ড নজরে এলে সতর্কতার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়।

এলাকাবাসীর প্রত্যাশা, সচেতন নাগরিক কমিটির উদ্যোগে মনেয়াবাদে সামাজিক ঐক্য ও অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়বে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এলাকার নিরাপত্তা জোরদার এবং চুরি, মাদক, জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ