শিরোনাম
আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা রাঙ্গামাটির জেলা প্রশাসকের কাউখালী উপজেলা পরিদর্শন ছনুয়া-রাজাখালীর যোগাযোগ দুর্ভোগ দূর করতে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন সাতকানিয়ায় বিদ্যুৎ সাশ্রয়ে মোবাইল কোর্ট, ৫৫ হাজার টাকা জরিমানা প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিজিওথেরাপিস্ট নিয়োগের আশ্বাস স্বাস্থ্য মন্ত্রীর সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান স্যাটেলাইট তথ্যভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ কেন্দ্র চালু, দুর্যোগ পূর্বাভাসে আসবে যুগান্তকারী পরিবর্তন উপকূলের অসহায় মানুষের পাশে আইএসডিই বাংলাদেশ, সহায়তা পেল ১ হাজার পরিবার বাঁশখালীতে লোভী নারীর রোষানল থেকে বাঁচাতে স্ত্রীর সংবাদ সম্মেলন
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনার কবলে বাঁশখালীর এমপি জহিরুল ইসলাম, অল্পের জন্য প্রাণে রক্ষা

আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) / ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম সড়ক দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। শুক্রবার (১৫ মে) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে তৈলারদ্বীপ সেতুর বাঁশখালী প্রান্তের চাঁদপুর ব্রিজের টার্নিং পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, একটি অনুষ্ঠান শেষে বোয়ালখালী থেকে বাঁশখালী ফেরার পথে সংসদ সদস্যের বহনকারী গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির জিপ গাড়ির পার্শ্ব-সংঘর্ষ হয়। এ সময় গাড়িতে সংসদ সদস্য ছাড়াও চালক মো. সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন। দুর্ঘটনায় সংসদ সদস্যের গাড়িটির ডান পাশের লুকিং গ্লাস ভেঙে যায় এবং দরজাসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট জিএম সাইফুল ইসলাম। তিনি জানান, তৈলারদ্বীপ সেতুর বাঁশখালী অংশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি জিপ গাড়ি রং সাইডে এসে সংসদ সদস্যের গাড়িকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর পরিস্থিতি সৃষ্টি হলেও চালকের তাৎক্ষণিক বিচক্ষণতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

চালক মো. সাইদুল ইসলাম বলেন, “আমরা আনোয়ারা হয়ে বাঁশখালীতে প্রবেশ করার পর বিপরীতমুখী জিপ গাড়িটি রং সাইড দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে পাশ কাটাতে গিয়ে আমাদের গাড়িতে আঘাত করে। পরিস্থিতি সামাল দিতে আমি গাড়িটি রাস্তার নিচের দিকে নামিয়ে দিই। তা না হলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যেতে পারত এবং প্রাণহানির আশঙ্কাও ছিল।”

ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হলেও সংসদ সদস্য ও চালক দুজনই অক্ষত রয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া গতিতে যান চলাচল বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ