শিরোনাম
সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিজ্ঞান মেলা কালুরঘাট সেতু প্রকল্প পরিচালকের কাঁধে পূর্বাঞ্চল রেলের ভারপ্রাপ্ত জিএমের দায়িত্ব চউকের অভিযানে সাবেক মেয়র রেজাউলের ভবনসহ ৭টিতে ২৭ লাখ টাকা জরিমানা আনোয়ারার বেলচুড়া আদর্শ গ্রাম সড়ক: ৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই ১৮৫ দেশ ভ্রমণে নাজমুন নাহার, লাল-সবুজ পতাকা হাতে বাংলাদেশের অনন্য গৌরব এসএসসিতে জিপিএ-৫ পেলেন অভিনেত্রী নওরিন পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন বেপজা নিরাপত্তারক্ষীদের ওপর হামলা: সংঘবদ্ধ চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার খসড়া মহাপরিকল্পনা নিয়ে চউক ও পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের মতবিনিময়
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনে কাজ করার আহ্বান জানালেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বার্তা টুডে ডেস্ক / ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগ শুধু বিতাড়িতই হয়নি, তারা দেশের রাজনীতিতে দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে। বিএনপি একটি সহনশীল ও মানবিক রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, “আমরা চাই না রাজনৈতিক দেউলিয়াত্ব বাংলাদেশে টিকে থাকুক। বিএনপি যেন কখনো এ ধরনের রাজনীতির অংশ না হয়, সে লক্ষ্যেই আমাদের কাজ করতে হবে।”

শুক্রবার (১৫ মে) সকালে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী সরাইপাড়া ওয়ার্ডের হাজী ক্যাম্প এলাকায় পাহাড়তলী, খুলশী, আকবর শাহ, হালিশহর ও ডবলমুরিং থানা যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ, মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী হেলাল বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন ইতিহাস সৃষ্টির জন্য জন্ম নেওয়া এক মহান নেতা। তার জীবন ছিল দেশ ও মানুষের জন্য উৎসর্গীকৃত। তিনি বলেছিলেন— ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ’। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সেই আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, “‘সবার আগে বাংলাদেশ’— এই দর্শন শহীদ জিয়ার আদর্শ থেকেই উৎসারিত। তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে যে পরিকল্পনা ও নেতৃত্ব দিচ্ছেন, তা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আশার প্রতীক।”

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

প্রধান বক্তার বক্তব্যে মোশাররফ হোসেন দীপ্তি বলেন, “শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও আধুনিক রাষ্ট্র গঠনের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার ঐতিহাসিক ‘উই রিভোল্ট’ স্বাধীনতার আন্দোলনে নতুন গতি এনে দেয়। তিনি বিদ্রোহ ঘোষণা না করলে স্বাধীনতা অর্জনে আরও দীর্ঘ সময় লাগতে পারত।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব রানা, দিদারুর রহমান সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, যুবদল নেতা নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, হাবিবুর রহমান চৌধুরী, শহীদুল্লাহ বাহার, হাবিবুর রহমান মাসুম, ফখরুল হাসান চৌধুরী রাজু, মজিবুল হক মজু, শাহজালাল পলাশ, আরিফুর রহমান (মাস্টার আরিফ), খন্দকার মো. রাজিবুল হক বাপ্পী, আশিক মল্লিক, শওকত খান রাজুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ