শিরোনাম
ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের আহ্বান: সালাউদ্দীন আলী কর্ণফুলীর আইন-শৃঙ্খলা সভায় চুরি-মাদক দমনে কঠোর সিদ্ধান্ত বাংলাদেশে প্রথমবার ভেন্টিলেটর সাপোর্টে ৩০ রেডিওথেরাপি: এভারকেয়ার চট্টগ্রামের নতুন মাইলফলক পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান। বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে তিন সরকারি কলেজের অধ্যক্ষ ভয়াবহ বন্যায় সাতকানিয়ার ১,৮০০ হেক্টর ফসল নষ্ট, ক্ষয়ক্ষতি ২৬ কোটি টাকা শৃঙ্খলা ও পেশাদারিত্বে গুরুত্বারোপ: চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড ও মাসিক অপরাধ সভায় এসপি বন্যার্ত মানুষের পাশে এনামুল হক: শিলকুপে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্যোগ শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ৭ বছরের শিশু উদ্ধার, অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান-শাহজাহান চৌধুরী

মিজানুর রহমান রুবেল, সাতকানিয়া (চট্টগ্রাম) / ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (২০ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মূখ্য উপদেষ্টা শাহজাহান চৌধুরী।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাকিবুজ্জামান পারভেজ, জাহাঙ্গীর আলম, নূরে আলম সিদ্দিকী, তারেক হোসাইন, এম ওয়াজেদ আলী, শহীদুল ইসলাম বাবর এবং মিজানুর রহমান রুবেল।

এছাড়াও উপস্থিত ছিলেন মোরশেদুর রহমান চৌধুরী, মোহাম্মদ মহসিন, আবু তাহের, মোহাম্মদ মহিউদ্দিন, মো. হানিফ চৌধুরী, আছিফুর রহমান সিকদার, সরওয়ার কামাল, তারেকুল ইসলাম এবং তৌহিদুল ইসলাম মাসুমসহ অনেকে।

সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরুর বাজার তদারকি, জাল নোট শনাক্তকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, কিশোর গ্যাং প্রতিরোধ, কেরানীহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণে জনবল নিয়োগ, কেরানীহাট-চট্টগ্রাম বাস ভাড়া নির্ধারণ এবং মাদকের বিরুদ্ধে অভিযানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহার সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে ঈগল পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে চট্টগ্রাম-কেরানীহাট রুটে ঈগল পরিবহনের ভাড়া ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর দুটি টিম প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত কেরানীহাট এলাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন করবে।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, “কিশোর গ্যাং বর্তমানে সমাজের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে। অল্প বয়সী তরুণদের অপরাধে জড়িয়ে পড়া অত্যন্ত উদ্বেগজনক। কিশোর গ্যাং দমনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “মাদকের ভয়াবহ বিস্তারে দেশের যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে। মাদকের কারণে সমাজে হত্যা, চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তাই মাদকের বিস্তার রোধে সবাইকে কঠোর ও তৎপর হতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ