শিরোনাম
জিয়া-খালেদার পর এবার জাতিসংঘে তারেক রহমান গোমদণ্ডী পাইলট মডেল স্কুলে দায়িত্বের বৈধতা নিয়ে প্রশ্ন ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ১৭ ফ্যাশন হাউজের তারকাখচিত আয়োজনে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক রেললাইন অবরোধের পর ট্রেন চলাচল স্বাভাবিক, ঝুঁকিপূর্ণ ক্রসিংয়ে দ্রুত গেটম্যান দেওয়ার উদ্যোগ শীলকূপে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ ক্যাম্পেইন, সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ গাছের চারা নৃত্যের মঞ্চ পেরিয়ে অভিনয়ে মুনমুনের নতুন স্বপ্ন মানবাধিকার সুরক্ষায় চট্টগ্রামে আসক ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল মাদ্রাসার নতুন গভর্নিং বডি, সভাপতি লায়ন সালাউদ্দীন আলী সাতকানিয়ায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

সাতকানিয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নজরদারি, খুশি যাত্রীরা

মিজানুর রহমান রুবেল, সাতকানিয়া (চট্টগ্রাম) / ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর নজরদারি চালাচ্ছে সাতকানিয়া উপজেলা প্রশাসন। প্রশাসনের এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

আজ ২৬ মে (সোমবার) থেকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে অভিযান ও তদারকি শুরু হয়। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান।

মঙ্গলবারও উপজেলার বিভিন্ন স্থানে যানজট নিরসন ও ভাড়া নিয়ন্ত্রণে তদারকি চালানো হয়। এসময় কেরানীহাটের রেলবিট এলাকায় নতুনব্রীজ থেকে কেরানীহাট-লোহাগাড়া (আমিরাবাদ) রুটে চলাচলকারী ঈগল পরিবহনের কয়েকটি বাসে অভিযান পরিচালনা করা হয়।

অভিযোগ রয়েছে, যেখানে নিয়মিত সময়ে এ রুটে জনপ্রতি ভাড়া নেওয়া হয় ৮০ থেকে ১০০ টাকা, সেখানে ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে ১৫০ থেকে ২০০ টাকা, কোনো কোনো ক্ষেত্রে ২৫০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল।

অভিযানকালে ১০ থেকে ১৫টি বাসে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দিতে বাধ্য হন বাস কন্টাক্টররা। প্রশাসনের উপস্থিতিতে যাত্রীদের হাতে অতিরিক্ত নেওয়া টাকা ফেরত দেওয়া হয়।

এ ঘটনায় সন্তোষ প্রকাশ করে কয়েকজন যাত্রী বলেন, ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় দীর্ঘদিনের সমস্যা। উপজেলা প্রশাসনের এমন কার্যকর পদক্ষেপ সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর।

উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান জানিয়েছেন, ঈদযাত্রায় যাতে কোনো পরিবহন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে বিষয়ে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ