শিরোনাম
পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর বায়েজিদ লিংক রোড থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি পরিবহন শ্রমিক ফেডারেশনের চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন, চিহ্নিত ৯ ওয়ার্ডের নানা সমস্যা পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ ওয়াগ্গা ইউনিয়নের উন্নয়নে ৮ দফা পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাইনুল ইসলাম ফাহাদ চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহালের দাবিতে পটিয়ায় মহাসড়ক অবরোধ জিয়া-খালেদার পর এবার জাতিসংঘে তারেক রহমান গোমদণ্ডী পাইলট মডেল স্কুলে দায়িত্বের বৈধতা নিয়ে প্রশ্ন ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

ঈদযাত্রায় যানজট নিরসনে কর্ণফুলীর মইজ্জ্যারটেকে মাঠে বিজিবি

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা / ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে চট্টগ্রামের প্রবেশদ্বার খ্যাত কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক চত্বরে যানজট নিরসনে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মইজ্জ্যারটেক এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেন ৮ বিজিবি চট্টগ্রামের হালিশহর ১০ সদস্যরা। ঈদকে সামনে রেখে বাড়িমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ভূমিকা পালন করছে বিজিবি।

দায়িত্বরত বিজিবির নায়েক সুবেদার উবাইদুর রহমান জানান, যানজট নিরসনে সবসময় কাজ করে যাচ্ছে বিজিবি। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন, সেটিই তাদের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, “দেশের স্বার্থে জনগণের পাশে থেকে কাজ করাই বিজিবির উদ্দেশ্য। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আমরা মাঠে সক্রিয় রয়েছি।”
এ সময় বিজিবি সদস্যদের সড়কে দায়িত্ব পালন করতে দেখে সাধারণ যাত্রীদের মধ্যেও স্বস্তি লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ