শিরোনাম
সাতকানিয়ায় পল্লী বিদ্যুতের ৩৩ কেভি সাবস্টেশনে বন্যার পানি, ১৬ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্যাকবলিত সাতকানিয়ায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত আমীর, ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ বাঁশখালীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস জামায়াত আমীরের শিলকুপে বন্যাদুর্গত মানুষের পাশে এনামুল হক, ঘরে ঘরে পৌঁছাচ্ছে ত্রাণ চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে জলাবদ্ধতায় ঘরবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মিশকাতুল ইসলাম চৌধুরীর, চলবে ত্রাণ কার্যক্রম সাতকানিয়ায় সাঙ্গু নদীর বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো পরিবার পুকুরিয়ায় পানিবন্দি পরিবারের পাশে জামায়াত, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ক্ষতিগ্রস্তদের পাশে প্রধানমন্ত্রী, ত্রাণে কেউ বঞ্চিত হবে না: মীর হেলাল
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, নাগলিঙ্গম গাছের চারা রোপণ

বার্তা টুডে ডেস্ক / ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

দেশের পরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পর্যটন খাতের উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

১৩ জুন (শনিবার)আপ্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডুলাহাজারা সাফারি পার্কে পৌঁছালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম তাঁদের স্বাগত জানান। পরে পার্ক কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীকে পার্কের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। 

পরিদর্শনকালে সাফারি পার্কের মূল ফটক প্রাঙ্গণে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের প্রতি সরকারের অঙ্গীকারের প্রতীক হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চারা রোপণ শেষে প্রধানমন্ত্রী পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন। একইসঙ্গে ডা. জুবাইদা রহমানও স্মারক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় পার্কের কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের শুভেচ্ছা জানান এবং সাফারি পার্কের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বন্যপ্রাণী সংরক্ষণ, প্রাণিকল্যাণ ও দর্শনার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে খোঁজখবর নেন। তিনি জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশবান্ধব পর্যটন বিকাশে সংশ্লিষ্টদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

ডুলাহাজারা সাফারি পার্ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে বিভিন্ন প্রজাতির দেশীয় ও বিদেশি প্রাণী সংরক্ষণের পাশাপাশি গবেষণা, শিক্ষা এবং পর্যটনের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফর পার্কের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরের অংশ হিসেবে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন স্থানীয় জনগণ, পরিবেশবিদ এবং পর্যটনসংশ্লিষ্ট মহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের উচ্চপর্যায়ের এই সফরের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, বন্যপ্রাণী রক্ষা এবং টেকসই পর্যটন উন্নয়নের উদ্যোগ আরও বেগবান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ