শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন-পুলিশ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর বিএনপির দোয়া মাহফিল দেশপ্রেমিক, নৈতিক ও যোগ্য নাগরিক হিসেবে কর্মীদের গড়ে তুলতে হবে: শাহজাহান চৌধুরী এমপি ঐক্য-সম্প্রীতির বার্তা নিয়ে মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের পুনর্মিলনী চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার শরীর গঠন কমিটিতে দিদার হোসেন বোয়ালখালীতে স্মারক মেধা বৃত্তি পরীক্ষা: প্রবাসী ব্যবসায়ী সেলিম উদ্দিনকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা চট্টগ্রামে শহীদ জিয়া-খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু বন্দরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৪; আশঙ্কাজনক কয়েকজন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়ন গ্রহণ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

কক্সবাজার বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানালেন এমপি আবু সুফিয়ান

বার্তা টুডে ডেস্ক / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নিতে শনিবার (১৩ জুন) সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

প্রধানমন্ত্রীর বহনকারী বিমানটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করলে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান চট্টগ্রাম-৯ আসনের মাননীয় সংসদ সদস্য ও বর্ষীয়ান জননেতা আবু সুফিয়ান। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে আগত প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আগে থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক সমবেত হন। তাঁদের উপস্থিতিতে পুরো বিমানবন্দর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সূত্র জানায়, কক্সবাজার সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি স্থানীয় জনগণের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ এবং গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে কক্সবাজার জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে কক্সবাজারের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং অঞ্চলের অর্থনৈতিক ও পর্যটন খাত নতুন গতি লাভ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ