শিরোনাম
চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন জয়ের আশা জাগিয়েও পারল না বাংলাদেশ, সিরিজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া শুরুর ধাক্কা সামলে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহ, জয়ের জন্য ১৯৬ চাই বাংলাদেশের জিয়ার আদর্শ আজও প্রেরণা: সিডিএ চেয়ারম্যান দ্বিতীয় রাউন্ডে প্রথম দল হিসেবে মেক্সিকো, কোরিয়াকে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত শাহ আমানত বিমানবন্দরে ৯৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক সাতকানিয়ায় জাতীয় ফল মেলা ২০২৬-এর উদ্বোধন সাতকানিয়া কেরানীহাটে যানজট নিরসনে সংশ্লিষ্টদের সমন্বয় সভা অনুষ্ঠিত স্থবিরতা কাটিয়ে সিডিএকে দুর্নীতিমুক্ত করতে ‘যুদ্ধ’ শুরু: চেয়ারম্যান বেলায়েত অসুস্থ সাবেক এমপি খালেদা রব্বানীর খোঁজ নিতে বাসভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি: / ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে চন্দনাইশ সদরের হযরত শাহ আমিন উল্লাহ (রহ.) পার্কে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদ। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক বেলাল, ইখতিয়ার হোসেন, খন্দকার হেলাল উদ্দিন সিআইপি, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সওদাগর, এম এ হাশেম রাজু, বিএনপি নেতা মাহামুদুর রহমান মাহদু, আবুল মনসুর, দেলোয়ার হোসেন, এহসান মওলা, মঞ্জুর আলম তালুকদার, শহীদ খাঁন, সাইফুল করিম, মো. সিরাজুল ইসলাম, সেলিম উদ্দিন, আযম খান, শহীদুর ইসলাম, মো. শহিদুল্লাহ ও মো. মাহফুজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র গঠনে তাঁর অবদান এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে দুস্থদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ