শিরোনাম
সরকার ও বিত্তবানদের এই দুর্যোগে বাঁশখালীবাসীর পাশে থাকার আহবান বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান সাতকানিয়ায় পল্লী বিদ্যুতের ৩৩ কেভি সাবস্টেশনে বন্যার পানি, ১৬ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্যাকবলিত সাতকানিয়ায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত আমীর, ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ বাঁশখালীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস জামায়াত আমীরের শিলকুপে বন্যাদুর্গত মানুষের পাশে এনামুল হক, ঘরে ঘরে পৌঁছাচ্ছে ত্রাণ চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে জলাবদ্ধতায় ঘরবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মিশকাতুল ইসলাম চৌধুরীর, চলবে ত্রাণ কার্যক্রম সাতকানিয়ায় সাঙ্গু নদীর বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো পরিবার পুকুরিয়ায় পানিবন্দি পরিবারের পাশে জামায়াত, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

চন্দনাইশে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি: / ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশে আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আবদুর রহমান বলেন, শিশুদের সুস্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে বয়স অনুযায়ী নির্ধারিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। তিনি বলেন, ভিটামিন ‘এ’-এর অভাবে শিশুদের দৃষ্টিশক্তি সমস্যা, রাতকানা রোগ, অপুষ্টি এবং বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তাই আগামী ২৮ জুনের ক্যাম্পেইনে কোনো শিশু যেন বাদ না পড়ে, সে বিষয়ে অভিভাবক ও সংশ্লিষ্টদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ডা. রশ্মি চাকমা ক্যাম্পেইনের সঙ্গে সম্পৃক্ত সকল কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য, ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দিন, মেডিকেল অফিসার ডা. দীপন দেবনাথ, মেডিকেল টেকনোলজিস্ট মো. আলী এবং পরিসংখ্যানবিদ মোহাম্মদ আহসান হাবিবসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

সভায় জানানো হয়, আগামী ২৮ জুন সারাদেশের মতো চন্দনাইশেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ