শিরোনাম
সাতকানিয়ায় পল্লী বিদ্যুতের ৩৩ কেভি সাবস্টেশনে বন্যার পানি, ১৬ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্যাকবলিত সাতকানিয়ায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত আমীর, ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ বাঁশখালীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস জামায়াত আমীরের শিলকুপে বন্যাদুর্গত মানুষের পাশে এনামুল হক, ঘরে ঘরে পৌঁছাচ্ছে ত্রাণ চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে জলাবদ্ধতায় ঘরবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মিশকাতুল ইসলাম চৌধুরীর, চলবে ত্রাণ কার্যক্রম সাতকানিয়ায় সাঙ্গু নদীর বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো পরিবার পুকুরিয়ায় পানিবন্দি পরিবারের পাশে জামায়াত, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ক্ষতিগ্রস্তদের পাশে প্রধানমন্ত্রী, ত্রাণে কেউ বঞ্চিত হবে না: মীর হেলাল
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী আটক

বার্তা টুডে ডেস্ক / ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানরত দুই নারীকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয় এবং দুই নারীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক পাচার ও বিক্রয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ