শিরোনাম
হাসপাতালের প্রবৃদ্ধির নতুন সুযোগ: নতুন রোগীর পাশাপাশি পুরোনো রোগীকেও বুঝতে হবে সাতকানিয়া কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনামূল্যে ভ্রমণের সুযোগ চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসী সেবায় আধুনিক ট্রলি, দক্ষ কর্মী পাঠানোর তাগিদ মন্ত্রীর চট্টগ্রাম বন্দরে কনসাইনি বিল পরিশোধে অনলাইন বাধ্যতামূলক এক মাস পিছিয়েছে রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিলের নতুন কমিটি, ক্রীড়া কার্যক্রম গতিশীল করার প্রত্যয় রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান সাতকানিয়ায় তিন হাসপাতালে নানা অনিয়ম, জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা নিয়মের তোয়াক্কা না করে আবাসন বাণিজ্য: আশ্রয়ণের ঘর বিক্রি ও ভাড়ার ধুম এভারকেয়ার চট্টগ্রামে ২ হাজারের বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি-স্টেন্টিং
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

হেফাজতে ইসলামের আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিএনপি নেতা মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

বার্তা টুডে ডেস্ক / ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বাংলাদেশ হেফাজতে ইসলামের সম্মানিত আমীর ও আল জামিয়া ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার মোহতামিম, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও পীরে কামেল হযরত মাওলানা শায়েখ মুহিববুল্লাহ বাবুনগরী (হাফিজাহুল্লাহ)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালীর জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

বৃহস্পতিবার (২৫ জুন) বাবুনগর মাদ্রাসায় অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দেশের সার্বিক পরিস্থিতি, ধর্মীয় শিক্ষা বিস্তার, সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সাক্ষাৎকালে মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশের আলেম সমাজের অবদান এবং ইসলামী শিক্ষার প্রসারে বাবুনগর মাদ্রাসার ঐতিহ্যবাহী ভূমিকার প্রশংসা করেন। তিনি ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে আলেম-উলামাদের নেতৃত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করেন।

অপরদিকে হযরত মাওলানা শায়েখ মুহিববুল্লাহ বাবুনগরী (হাফিজাহুল্লাহ) দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে এ সৌজন্য সাক্ষাৎকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন, পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এ ধরনের যোগাযোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ