শিরোনাম
চন্দনাইশে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী আটক হেফাজতে ইসলামের আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিএনপি নেতা মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা অসহায় প্রবাসী পরিবারের পাশে ইউএই হাটহাজারী সমিতি, অনুদান বিতরণ অনুষ্ঠানে সালাউদ্দীন আলী সাংবাদিকদের স্বাস্থ্যসেবায় ইবনে সিনার সহযোগিতা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সঙ্গে সমঝোতা চুক্তি জমি সংক্রান্ত বিরোধের জের: সাতকানিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: বেইজিংয়ে চীনা উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি স্বাক্ষর, উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী গুয়াপঞ্চকের দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জলাবদ্ধতা: ঝুঁকিতে হাজারো শিক্ষার্থীর চলাচল চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের সম্মাননা পেলেন পারভীন আকতার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী আটক

বার্তা টুডে ডেস্ক / ৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানরত দুই নারীকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয় এবং দুই নারীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক পাচার ও বিক্রয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ