শিরোনাম
নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন: আবু সুফিয়ান এমপি লাঙ্গলকোট-লাকসাম সেকশনে কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত, বরখাস্ত উপসহকারী প্রকৌশলী সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধে রাঙামাটিতে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের প্রচারণা রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ প্রশিক্ষণার্থী শিশুর সংকটাপন্ন অবস্থায় PICU কেন গুরুত্বপূর্ণ: দ্রুত সিদ্ধান্ত, নিবিড় পর্যবেক্ষণ ও সমন্বিত চিকিৎসা ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির শারদীয় দুর্গোৎসব: আসলাম চৌধুরী ডা. শফিকুর রহমানের সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অভিনয়েই পরিচিতি চান রশ্নি আয়াত সৃজনশীলতায় স্বপ্ন বুনছেন ফারহানা কামাল / ফ্যাশন দুনিয়ায় স্বপ্নবাজ ফারহানা কামাল ব্রেস্ট কনজারভিং সার্জারি: স্তন ক্যানসারের চিকিৎসায় স্তন সংরক্ষণের সুযোগ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

অসুস্থ প্রবাসী শোয়াইবুল ইসলামের খোঁজে হাসপাতালে এমপি মাওলানা জহিরুল ইসলাম

বার্তা টুডে ডেস্ক / ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছরা ইউনিয়নের বাসিন্দা আনোয়ারুল ইসলামের ছেলে, প্রবাসী শোয়াইবুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ঢাকার বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে মানবিক দায়িত্ববোধ থেকে হাসপাতালে ছুটে যান চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম এমপি।

শুক্রবার (২৬ জুন) তিনি হাসপাতালে গিয়ে অসুস্থ শোয়াইবুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন এবং ধৈর্য ধারণের আহ্বান জানান।

সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম বলেন, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। তিনি আশাবাদ ব্যক্ত করেন, মহান আল্লাহর অশেষ রহমতে শোয়াইবুল ইসলাম দ্রুত সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসবেন।

পরিদর্শন শেষে তিনি অসুস্থ শোয়াইবুল ইসলামের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পাশাপাশি উপস্থিত সবাইকে রোগীর জন্য দোয়া করার আহ্বান জানান।

এ সময় রোগীর স্বজনরা হাসপাতালে গিয়ে খোঁজখবর নেওয়ায় এবং পাশে দাঁড়ানোর জন্য সংসদ সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ