শিরোনাম
দুই সন্তানকে নিয়ে আবেগঘন গানে ফিরলেন ইসফাতারা রনি, প্রকাশ পেল ‘লক্ষ্মী সোনামণি’ বিদায়বেলায় আবেগঘন বার্তা দিলেন বাঁশখালীর বিদায়ী এসিল্যান্ড ওমর সানী আকন রেল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে কুমিল্লায় ৩০ সদস্যের আহ্বায়ক কমিটি অবহেলিত নারীদের স্বপ্ন পূরণে কাজ করছে ‘আলোকিত নারী কল্যাণ সংগঠন’ বান্দরবানে জেলা জিয়া মঞ্চের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণে আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত খুলছে স্যাম ব্যাটারি রিজেনারেশন কোরআনের হাফেজ তৈরির অঙ্গীকারে গাউছিয়া ছালেকিয়া মাদ্রাসার ছবক অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিনেত্রীর মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ দুবাইয়ে বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসনে সমন্বিত কূটনৈতিক উদ্যোগের আহ্বান
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

মেসিবিহীন আর্জেন্টিনার দাপট, প্রথমার্ধেই জর্ডানকে দুই গোল

স্পোর্টস ডেস্ক / বার্তা টুডে / ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

লিওনেল মেসি দলে না থাকলেও মাঠের খেলায় তার কোনো প্রভাব পড়তে দেয়নি আর্জেন্টিনা। শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে জর্ডানের ওপর একের পর এক আক্রমণ চালায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। জিওভানি লো সেলসোর দুর্দান্ত ফ্রি-কিক ও লাউতারো মার্তিনেসের পেনাল্টি গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল।

ম্যাচের শুরুতে জর্ডান কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলতে চেষ্টা করলেও দ্রুতই ছন্দ ফিরে পায় আর্জেন্টিনা। অষ্টম মিনিটে হুলিয়ান আলভারেসের পাস থেকে লো সেলসো বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

এরপরও আক্রমণের ধার অব্যাহত রাখে আর্জেন্টিনা। ১৯তম মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিকের সুযোগ পেয়ে অসাধারণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন লো সেলসো। তার দুর্দান্ত গোলে ম্যাচে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।

গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আর্জেন্টিনা। ২৯তম মিনিটে লাউতারো মার্তিনেসের শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে মার্কোস সেনেসির প্রচেষ্টাও বারে আঘাত হানে। পরে ভিএআর পর্যালোচনার পর সেনেসির ওপর ফাউলের সিদ্ধান্ত দিয়ে পেনাল্টি দেন রেফারি।

৩১তম মিনিটে স্পট কিক থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেস। গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে সহজেই বল জালে জড়ান ইন্টার মিলানের এই ফরোয়ার্ড।

বাকি সময়েও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতেই। জর্ডান মাঝে মাঝে পাল্টা আক্রমণের চেষ্টা করলেও শেষ পাস ও ফিনিশিংয়ের দুর্বলতায় তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ফলে প্রথমার্ধ শেষ হয় আর্জেন্টিনার ২-০ গোলের স্বস্তিদায়ক লিড নিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ