শিরোনাম
জিয়া-খালেদার পর এবার জাতিসংঘে তারেক রহমান গোমদণ্ডী পাইলট মডেল স্কুলে দায়িত্বের বৈধতা নিয়ে প্রশ্ন ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ১৭ ফ্যাশন হাউজের তারকাখচিত আয়োজনে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক রেললাইন অবরোধের পর ট্রেন চলাচল স্বাভাবিক, ঝুঁকিপূর্ণ ক্রসিংয়ে দ্রুত গেটম্যান দেওয়ার উদ্যোগ শীলকূপে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ ক্যাম্পেইন, সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ গাছের চারা নৃত্যের মঞ্চ পেরিয়ে অভিনয়ে মুনমুনের নতুন স্বপ্ন মানবাধিকার সুরক্ষায় চট্টগ্রামে আসক ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল মাদ্রাসার নতুন গভর্নিং বডি, সভাপতি লায়ন সালাউদ্দীন আলী সাতকানিয়ায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

চন্দনাইশে বিষাক্ত কেমিক্যালে আইসক্রিম তৈরি: কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা, দুই লাখ টাকার মালামাল জব্দ

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি: / ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত কেমিক্যাল, কৃত্রিম রং ও স্যাকারিন ব্যবহার করে আইসক্রিম তৈরির অভিযোগে একটি আইসক্রিম কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় দুই লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাজারী পুকুরপাড় এলাকায় অবস্থিত নিউ আনারকলি আইসক্রিম কারখানায় এ অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।

অভিযানকালে কারখানায় বিষাক্ত কেমিক্যাল, কৃত্রিম রং ও স্যাকারিন ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিক শিবু দাশকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি প্রায় দুই লাখ টাকা মূল্যের আইসক্রিম তৈরির কাঁচামাল ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।

এ বিষয়ে ইউএনও মো. আবদুর রহমান বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। রংমিশ্রিত ও বিষাক্ত কেমিক্যালযুক্ত আইসক্রিম শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

অভিযানে দোহাজারী পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. নাঈম উদ্দিন, লাইসেন্স পরিদর্শক মনিরুজ্জামান এবং চন্দনাইশ থানার একদল পুলিশ সদস্য সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ