শিরোনাম
বন্যাকবলিত মানুষের পাশে এমপি জসীম উদ্দীন চন্দনাইশ-সাতকানিয়ায় ৩০ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ শুরু দুর্যোগের পর থেকেই কোথায় কী লাগবে, সবই জানছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী হাটহাজারীতে প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষ থেকে বন্যাদুর্গতদের মাঝে সাড়ে ৩ টন চাল বিতরণ পুকুরিয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে আসহাব উদ্দিন চেয়ারম্যান, ঘরে ঘরে পৌঁছাচ্ছে ত্রাণ সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সেনাবাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবীরা ঢামেকের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমসি-ডে ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে প্রধানমন্ত্রীর সারাদিনের তৎপরতা, উদ্ধার-ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ রাউজানে বন্যাদুর্গত মানুষের পাশে এমপি হুমাম কাদের চৌধুরী, যুবদলের ত্রাণ বিতরণ অব্যাহত বন্যার্তদের পাশে জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে দুই শিশুর মৃত্যু
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বন্যাকবলিত মানুষের পাশে এমপি জসীম উদ্দীন চন্দনাইশ-সাতকানিয়ায় ৩০ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ শুরু

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি: / ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ৩০ হাজার পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১১ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং তাঁর উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসহ প্রয়োজনীয় উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ বলেন, সাম্প্রতিক বন্যায় চন্দনাইশ ও সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নের হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের কষ্ট লাঘব এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ৩০ হাজার পরিবারের জন্য উপহারসামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত প্রতিটি পরিবারের কাছে এসব সহায়তা পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত কোনো পরিবার যেন সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক অঙ্গীকারের অংশ। বন্যার কারণে যেসব পরিবার খাদ্য সংকট, বসতবাড়ির ক্ষয়ক্ষতি ও নানা দুর্ভোগের মধ্যে রয়েছে, তাদের সহায়তায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন।

উপহার গ্রহণকারী পরিবারগুলোর সদস্যরা সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের এ সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি। তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ সহায়তা তাদের দৈনন্দিন সংকট কিছুটা হলেও লাঘব করবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজিব, দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ইখতিয়ার হোসেন, মোজাম্মেল হক বেলাল, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মারুফ, দক্ষিণ জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল নাঈমা চৌধুরী রিকু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিরাজুল ইসলাম সওদাগর, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া, আবদুল্লাহ হোসাইন, সিরাজুল ইসলাম, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোরশেদুল আলম, কিং ফোরকান, কামাল উদ্দিন পারভেজ, অসীম চক্রবর্তী, দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক ইফতেখার উদ্দিন সুমন, যুবদল নেতা শহীদুল ইসলাম, নজরুল ইসলাম, মো. মাহফুজ, ছাত্রদল নেতা আয়াত মোহাম্মদ হেলাল উদ্দিন তানভীর, মো. আবির, ডি এম সাকিব, মানিকসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ