শিরোনাম
হাসপাতালের প্রবৃদ্ধির নতুন সুযোগ: নতুন রোগীর পাশাপাশি পুরোনো রোগীকেও বুঝতে হবে সাতকানিয়া কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনামূল্যে ভ্রমণের সুযোগ চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসী সেবায় আধুনিক ট্রলি, দক্ষ কর্মী পাঠানোর তাগিদ মন্ত্রীর চট্টগ্রাম বন্দরে কনসাইনি বিল পরিশোধে অনলাইন বাধ্যতামূলক এক মাস পিছিয়েছে রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিলের নতুন কমিটি, ক্রীড়া কার্যক্রম গতিশীল করার প্রত্যয় রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান সাতকানিয়ায় তিন হাসপাতালে নানা অনিয়ম, জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা নিয়মের তোয়াক্কা না করে আবাসন বাণিজ্য: আশ্রয়ণের ঘর বিক্রি ও ভাড়ার ধুম এভারকেয়ার চট্টগ্রামে ২ হাজারের বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি-স্টেন্টিং
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

ছাত্রশক্তি’র চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব হলেন “রাতুল খান”

বার্তা টুডে ডেস্ক / ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) অংগসংগঠন জাতীয় ছাত্র শক্তি’র চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব মনোনীত হলেন তাহমিদ খান রাতুল। গত ৫ জুলাই (রবিবার) ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে চট্টগ্রাম মহানগরের আংশিক আহ্বায়ক কমিটিতে তাকে যুগ্ম সদস্য সচিব মনোনীত করা হয়।

কমিটিতে রশিদুল হক দিনারকে আহ্বায়ক ও আব্দুর রহমানকে সদস্য সচিব করার পাশাপাশি আরও ১৯ জনকে বিভিন্ন পদে মনোনীত করা হয়।

এদিকে যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়ে জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাহমিদ খান রাতুল। এসময় তিনি বলেন, “আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, তা যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, একটি আদর্শভিত্তিক ও গতিশীল ছাত্রসংগঠন গড়ে তোলা এবং জাতীয় ছাত্র শক্তির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব ইনশাআল্লাহ”।

তিনি আরো বলেন, “বর্তমান বাংলাদেশে যে সকল ছাত্র সংগঠন রয়েছে তারমধ্যে ছাত্রশক্তি অন্যতম একটি শক্তিশালী ছাত্র রাজনীতির প্লাটফর্ম। আমরা আশা করি ভবিষ্যতে এই সংগঠন উপমহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন হওয়ার পাশাপাশি উন্নত বাংলাদেশ বিনির্মানে সহায়ক ভুমিকা রাখবে”।

তাহমিদ খান রাতুল চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলাকার কৃতি সন্তান ও ইনষ্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজি’র রেডিওলোজি বিভাগের শেষ বর্ষের ছাত্র।

এর আগে তিনি ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগরীর সংগঠক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক সংগঠন “স্টুডেন্ট’স রাইটস” এর সভাপতি ও “ধর্ষণ প্রতিরোধ মঞ্চ” এর কেন্দ্রীয় সংগঠকের দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ