শিরোনাম
বন্যা কমেছে, স্বস্তি নয়—সাতকানিয়ায় শুরু নতুন সংকট পানিবন্দি মানুষের পাশে দাঁড়ান বাঁশখালীতে ঘরে ঘরে ত্রাণ নিয়ে মানবিক চিকিৎসক ডা. দিদারুল হক ত্রাণের পর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও রাস্তাঘাট মেরামত করবে সরকার: সাতকানিয়ায় প্রতিমন্ত্রী অমিত খেলাধুলা শৃঙ্খলা, দলবদ্ধতা ও কর্মদক্ষতা বাড়ায়: মহাব্যবস্থাপক সুবক্তগীন পায়জামার বেল্ট ও আন্ডারওয়্যারে লুকানো স্বর্ণসহ চট্টগ্রাম বিমানবন্দরে আটক যাত্রী ছাত্রশক্তি’র চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব হলেন “রাতুল খান” গবেষণাভিত্তিক উদ্ভাবনে সরকার–বিশ্ববিদ্যালয় সমন্বয়ের ওপর গুরুত্ব ‘মানুষের কষ্ট দেখে স্থির থাকতে পারছি না’—দেশবাসীর প্রতি মানবিক সহায়তার আহ্বান, আলহাজ্ব নাসির উদ্দিন চট্টগ্রামের সবুজ ও নান্দনিক রূপ ফিরিয়ে আনতে কঠোর অবস্থানে সিডিএ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

ত্রাণের পর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও রাস্তাঘাট মেরামত করবে সরকার: সাতকানিয়ায় প্রতিমন্ত্রী অমিত

বার্তা টুডে ডেস্ক / ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

চট্টগ্রামের বন্যাকবলিত সাতকানিয়া উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার শুরু থেকেই রয়েছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বন্যার এই সংকটকালে সরকার প্রথমে দুর্গত মানুষের খাদ্য ও জরুরি সহায়তা নিশ্চিত করছে। আর পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত বসতবাড়ি, রাস্তাঘাট, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সব ধরনের অবকাঠামো মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (১৩ জুলাই) সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেওয়া ও ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এদিন প্রতিমন্ত্রী উপজেলার কেওচিয়া, কালিয়াইশ, ধর্মপুর, বাজালিয়াসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের চিত্র সরেজমিনে দেখেন।

প্রতিমন্ত্রী বলেন, সাতকানিয়াসহ চট্টগ্রাম অঞ্চলের মানুষ টানা প্রায় সাত দিন ধরে বন্যার কারণে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। বন্যার শুরু থেকেই জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকার দুর্গত মানুষের পাশে রয়েছে। সাতকানিয়া একটি বৃহৎ উপজেলা হওয়ায় প্রথম দিনেই সব এলাকায় পৌঁছানো সম্ভব হয়নি। তবে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো কোনো ক্ষুধার্ত, নিরন্ন কিংবা পানিবন্দি মানুষ যেন সহায়তা থেকে বঞ্চিত না হন। প্রত্যেক দুর্গত পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু ত্রাণ বিতরণ করেই সরকারের দায়িত্ব শেষ হবে না। বন্যার পানি নেমে যাওয়ার পর যেসব ঘরবাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, সেগুলো সরকারের উদ্যোগে মেরামত করা হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, কালভার্ট এবং অন্যান্য অবকাঠামো পুনর্নির্মাণেরও ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের কাছ থেকে একটি মসজিদ ভেঙে যাওয়ার খবর পেয়ে প্রতিমন্ত্রী বলেন, বন্যায় শুধু বসতবাড়িই নয়, অনেক মসজিদ, মন্দির, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বহু রাস্তাঘাট ধসে পড়েছে। সরকার এসব ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে পুনর্গঠনের উদ্যোগ নেবে।

তিনি জানান, বন্যা মোকাবিলায় শুধু সরকারি সংস্থাই নয়, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ বিভিন্ন সংস্থা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা নিরলসভাবে মাঠে কাজ করছেন।

এর আগে সকালে কালিয়াইশ ইকবাল কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের আর্থিক দুর্ভোগ বিবেচনায় রেখে আপাতত বিভিন্ন এনজিওর ঋণের কিস্তি আদায় কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে এনজিও প্রতিনিধিদের সঙ্গে ইতোমধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তারা বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, সরকার বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দ্রুত ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়ার সংসদ সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন আহমেদ, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। তারা বন্যাদুর্গত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ