শিরোনাম
টেন্ডারে বাদ, পরে অপারেটর—কীভাবে? কুতুবদিয়া-বহির্নোঙরে জাহাজ বরাদ্দ নিয়ে চট্টগ্রাম বন্দরে নতুন বিরোধ পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর বায়েজিদ লিংক রোড থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি পরিবহন শ্রমিক ফেডারেশনের চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন, চিহ্নিত ৯ ওয়ার্ডের নানা সমস্যা পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ ওয়াগ্গা ইউনিয়নের উন্নয়নে ৮ দফা পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাইনুল ইসলাম ফাহাদ চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহালের দাবিতে পটিয়ায় মহাসড়ক অবরোধ জিয়া-খালেদার পর এবার জাতিসংঘে তারেক রহমান গোমদণ্ডী পাইলট মডেল স্কুলে দায়িত্বের বৈধতা নিয়ে প্রশ্ন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

কোতোয়ালী থানা যুবদলের উদ্যোগে বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বার্তা টুডে ডেস্ক / ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কোতোয়ালী থানা যুবদল।

বুধবার (১৫ জুলাই) কোতোয়ালী থানা যুবদলের উদ্যোগে দক্ষিণ চট্টগ্রামের বন্যাদুর্গত বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও কোতোয়ালী থানা যুবদলের সংগঠক মো. মঈনউদ্দীন খান রাজিব-এর উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বিতরণকালে তিনি বলেন, “দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছি। যতদিন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হবে, ততদিন আমাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, সাম্প্রতিক ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঁশখালীর অনেক পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। এসব মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে যুবদলের নেতাকর্মীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খাদ্যসামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন।

খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে এমন মানবিক উদ্যোগ তাদের জন্য অনেক সহায়ক হয়েছে এবং সংকট মোকাবিলায় সাহস জুগিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মো. মহসিন, মো. মেজবাহ উদ্দিন রাজিব, মো. রবিন, মো. মিজান, মো. ফারুক, মো. শামীম, মো. বেলাল, মো. আজগর, মো. সুমন, মো. নাইম, মো. মিথুনসহ কোতোয়ালী থানা যুবদলের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ