শিরোনাম
স্বপ্নের পথে আত্মবিশ্বাসী মডেল শান্তার আজ জন্মদিন মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নাংগলমোড়া উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‍্যালি এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম মডেল পরিচয়েই স্বাচ্ছন্দ্য, অভিনয়েও নিয়মিত সাবরিনা সাবরিন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার একটি আলোর ঘর পরিকল্পিত ও টেকসই উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: মীর হেলাল চট্টগ্রাম বন্দরের শিপিং চ্যানেলে বিশেষ অভিযান, অপসারণ ১২ হাজার মিটার অবৈধ জাল মাদকমুক্ত চট্টগ্রাম গড়তে সম্মিলিত অঙ্গীকার, জেলা পুলিশের সুধী সমাবেশ ও র‍্যালি তুরস্কের ব্লু মসজিদের আদলে নির্মিত আলী শিকদার জামে মসজিদ, দক্ষিণ চট্টগ্রামে সবার নজর কাড়ছে কম মজুরির শ্রমের লোভে রোহিঙ্গা নিয়োগ, সাতকানিয়ায় স্থানীয়দের কর্মসংস্থান নিয়ে উদ্বেগ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা বিএনপি’র ত্রাণ বিতরণ

লোহাগাড়া প্রতিনিধি চট্টগ্রাম / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়ায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দুইশো পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছেন লোহাগাড়া উপজেলা বিএনপি। বুধবার (১৫ জুলাই) বিকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের তুলাতলী বাজার এলাকায় এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

আমিরাবাদ ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বার মোঃ নেজাম উদ্দিনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী,প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বিএনপি’র সাবেক সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক এম.এ রহিম।

প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম ছলিম উদ্দীন খোকন চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব এবং দলের পক্ষ থেকে নির্দেশনাও রয়েছে। বন্যাকবলিত মানুষের কষ্ট লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক এম.এ কাসেম, লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি এম.এ জাকারিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা পেশাজীবি দলের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, চরম্বা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নুরু সওদাগর, লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি বেলাল উদ্দিন কোম্পানি, লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, যুবদল নেতা নজরুল ইসলাম, ছাত্রদল নেতা মোহাম্মদ মারুফ, যুবদল নেতা হেলাল উদ্দিন, যুবদল নেতা আরিফুল ইসলাম বাবর, যুবদল নেতা রাকিবুল ইসলাম বাচ্চু, শ্রমিক দল নেতা মোহাম্মদ শফি, খোরশেদুল আলম, আমিরাবাদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, ছাত্রদল নেতা মোহাম্মদ ইয়াসিন, যুবদল নেতা মোস্তফিজুর রহমান মুন্না, সেচ্ছাসেবক দল নেতা বোরহান উদ্দিন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ