শিরোনাম
পাহাড়তলী ডিজেল শপে এক-তৃতীয়াংশ জনবল, জোড়াতালিতে সচল শত শত ইঞ্জিন ব্যবসার জটিলতা কাটাতে উদ্যোক্তাদের হাতে দক্ষতার প্রশিক্ষণ ডেঙ্গু প্রতিরোধে কর্ণফুলীতে মশক নিধন অভিযান ও সচেতনতামূলক র‍্যালি বাঁশখালীতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে কোরআন, নৈতিক সমাজ গড়ার প্রত্যয়ে মনির আহমদ ফাউন্ডেশন প্রধানমন্ত্রীকে ‘নব্য ফ্যাসিবাদের পাহারাদার’ বললেন নাসিরউদ্দিন পাটোয়ারী চন্দনাইশে সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে মাহফুজ-রবিউলের হ্যাটট্রিক ঝুঁকি নিয়ে নেপালের দুর্যোগের চিত্র তুলে ধরায় শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা হাসপাতালের প্রবৃদ্ধির নতুন সুযোগ: নতুন রোগীর পাশাপাশি পুরোনো রোগীকেও বুঝতে হবে সাতকানিয়া কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনামূল্যে ভ্রমণের সুযোগ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে মুজিব চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

সাতকানিয়া প্রতিনিধি চট্টগ্রাম / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) চেয়ারম্যান ও মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান চেয়ারম্যান। মঙ্গলবার (১৪ জুলাই) নিজ বাস ভবনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধিদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন।

এসময় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সৃষ্ট প্রাকৃতিক দূর্যোগে সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালি সহ দক্ষিণ চট্টগ্রামের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হওয়ার পাশাপাশি অনেকের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। এই দূর্যোগে আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করছি।

তিনি আরো বলেন, বন্যায় প্রাথমিক দিক দিয়ে পানির কারনে আমরা সরাসরি ক্ষতিগ্রস্থ মানুষদের কাছে পৌঁছাতে পারিনি। তখন আমাদের নেতাকর্মীদের মাধ্যমে তাদের কাছে বিভিন্নভাবে সহায়তা পাঠিয়েছি। বন্যায় গত এক সপ্তাহ ধরে অন্তত দশ হাজার পরিবারের জন্য আমি উপহার সামগ্রী পাঠিয়েছি। ইনশাআল্লাহ এই সহায়তা চলমান থাকবে। আমরা জনগণের জন্য রাজনীতি করি। সুতরাং জনগণের বিপদে পাশে থাকা একজন রাজনৈতিক নেতার নৈতিক দায়িত্ব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

এসময় ত্রাণ কার্যক্রমে বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধি ও বিএনপি এবং অংগসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ