শিরোনাম
বিলসের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত এডভোকেট এম আর মঞ্জু রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে: ডিসি জাহিদ সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ চট্টগ্রামে পানি সরবরাহে নতুন পিপিপি মডেল: আমির খসরু কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ‘গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা’—মুহাম্মদ শাহজাহান রেলওয়েতে বড় রদবদল: পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক হাসপাতালে ক্যান্সার আক্রান্ত যুবদল নেতা আব্বাস উদ্দিন, পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

আল হায়াত হাসপাতাল নিয়ে অনিয়মের অভিযোগ, বঞ্চিত ডিরেক্টরদের সংবাদ সম্মেলন

মিজানুর রহমান রুবেল সাতকানিয়া প্রতিনিধি / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে অবস্থিত আল হায়াত হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে ডিরেক্টরদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা, জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস আরজেএসসি (RJSC)-এ শেয়ার নিবন্ধন না করা, আয়-ব্যয়ের হিসাব গোপন এবং সরকারি নির্দেশনা অমান্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন হাসপাতালের বঞ্চিত ডিরেক্টর পরিষদের সদস্যরা।

শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় কেরানীহাটের সী-ওয়ার্ল্ড কনভেনশন হলের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরা হয়।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, হাসপাতালের শেয়ারের নামে ৩৬ জনের কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়া হলেও ১৭ মাস পার হলেও তাদের নামে এখনও আরজেএসসি (RJSC)-এ নিবন্ধন করা হয়নি এবং কোনো শেয়ার সনদও দেওয়া হয়নি। এছাড়া হাসপাতাল চালু হওয়ার পর থেকে আয়-ব্যয়ের কোনো হিসাব ডিরেক্টরদের কাছে উপস্থাপন করা হয়নি।

হিসাব চাইলে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তব্যে আরও বলা হয়, বিষয়টি নিয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা হলে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে তদন্তের দায়িত্ব দেন। সহকারী কমিশনার (ভূমি) শুনানির জন্য নোটিশ দিলেও অভিযুক্তদের একজন শুনানিতে উপস্থিত না হয়ে সরকারি নির্দেশ অমান্য করেন বলে দাবি করেন বঞ্চিত ডিরেক্টররা।

এছাড়া হিসাব চাওয়াকে কেন্দ্র করে ২৬ জন ডিরেক্টর ও তাদের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তারা।

সংবাদ সম্মেলনে বঞ্চিত ডিরেক্টর পরিষদ চার দফা দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো— ৩৬ জন ডিরেক্টরের নামে RJSC-এ নিবন্ধন ও শেয়ার বুঝিয়ে দেওয়া, গত ১৭ মাসের আয়-ব্যয়ের নিরীক্ষাসহ হিসাব প্রকাশ, সরকারি আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হাসপাতালের সব অনিয়ম তদন্ত।

তারা ঘোষণা দেন, দাবি পূরণ না হলে আগামী ২৮ জুলাই বিকেল ৫টায় আল হায়াত হাসপাতালের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

এ বিষয়ে আল হায়াত হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. জাহেদ হোসেন গণমাধ্যমকে বলেন, সংবাদ সম্মেলনে উত্থাপিত সব অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। তিনি বলেন, হাসপাতালের সকল ডিরেক্টরের জন্য হিসাব উন্মুক্ত রাখা হয়েছে এবং সংবাদ সম্মেলনে অংশ নেওয়া ৬-৭ জন ছাড়া বাকি ডিরেক্টররা হিসাব দেখেছেন। তাদের বিরুদ্ধে অন্য কোনো ডিরেক্টরের অভিযোগ নেই বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, সকল ডিরেক্টরের সর্বসম্মতিক্রমে সংবাদ সম্মেলনে অংশ নেওয়া ব্যক্তিদের হাসপাতালের কার্যক্রম থেকে দূরে রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে তারা চাইলে যে কোনো সময় হিসাব-নিকাশ বুঝে নিয়ে হাসপাতাল থেকে সরে যেতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ