শিরোনাম
বিলসের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত এডভোকেট এম আর মঞ্জু রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে: ডিসি জাহিদ সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ চট্টগ্রামে পানি সরবরাহে নতুন পিপিপি মডেল: আমির খসরু কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ‘গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা’—মুহাম্মদ শাহজাহান রেলওয়েতে বড় রদবদল: পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক হাসপাতালে ক্যান্সার আক্রান্ত যুবদল নেতা আব্বাস উদ্দিন, পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

টেকনাফে ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান / ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১৮ জুলাই ২০২৬) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৭ জুলাই) রাত প্রায় ৮টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক সিএনজিকে থামার সংকেত দেওয়া হলে চালক দ্রুত সিএনজি ফেলে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ড সদস্যরা সিএনজিতে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।

কোস্ট গার্ডের তথ্যমতে, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দকৃত সিএনজির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধ এবং সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।

তিনি দেশের জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, মাদকের বিস্তার রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ