শিরোনাম
দুই সন্তানকে নিয়ে আবেগঘন গানে ফিরলেন ইসফাতারা রনি, প্রকাশ পেল ‘লক্ষ্মী সোনামণি’ বিদায়বেলায় আবেগঘন বার্তা দিলেন বাঁশখালীর বিদায়ী এসিল্যান্ড ওমর সানী আকন রেল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে কুমিল্লায় ৩০ সদস্যের আহ্বায়ক কমিটি অবহেলিত নারীদের স্বপ্ন পূরণে কাজ করছে ‘আলোকিত নারী কল্যাণ সংগঠন’ বান্দরবানে জেলা জিয়া মঞ্চের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণে আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত খুলছে স্যাম ব্যাটারি রিজেনারেশন কোরআনের হাফেজ তৈরির অঙ্গীকারে গাউছিয়া ছালেকিয়া মাদ্রাসার ছবক অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিনেত্রীর মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ দুবাইয়ে বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসনে সমন্বিত কূটনৈতিক উদ্যোগের আহ্বান
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

কোরআনের হাফেজ তৈরির অঙ্গীকারে গাউছিয়া ছালেকিয়া মাদ্রাসার ছবক অনুষ্ঠান সম্পন্ন

বার্তা টুডে ডেস্ক / ৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

চট্টগ্রামের পটিয়া উপজেলার পাচুরিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসায়ে গাউছিয়া ছালেকিয়া হিফজ ও এতিমখানা-এর ছবক প্রদান অনুষ্ঠান, হিফজ সমাপনী সনদ বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) মাদ্রাসার হলরুমে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা-র প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক, গাউছিয়া ছালেকিয়া হিফজ ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক এবং চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছূফি ছৈয়দ মোহাম্মদ জাফর ছাদেক শাহ (ক.)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার হিফজ বিভাগের পরিচালক হাফেজ মোহাম্মদ সাদেক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আবুল কাশেম রাহেভান্ডারী (মা.) এবং জাতীয় দৈনিক সোনালী খবর পত্রিকার স্টাফ রিপোর্টার ও সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসার সিনিয়র মুদাররিস সাংবাদিক মুফতি মাওলানা হায়দার আলী (এম.এ)।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মুফতি মাওলানা মোহাম্মদ তানভীরুল ইসলাম রাহেভান্ডারী (মা.)। এছাড়াও অনুষ্ঠানে সুলতানিয়া আহমদ ছফা হাফিজিয়া মাদ্রাসার পরিচালক, স্থানীয় ওলামায়ে কেরাম, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালকের দস্তে মোবারক থেকে হিফজ সম্পন্নকারী একাধিক শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়। একইসঙ্গে নতুন ছবক গ্রহণ করেন শিক্ষার্থী মোহাম্মদ নাঈম উদ্দিন, মো. সাহিল, মোহাম্মদ ইকরাম ও মো. জায়ানসহ আরও অনেকে।

বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান এবং কোরআনের শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

শেষে শিক্ষার্থীদের সনদ বিতরণ, নতুন ছবক প্রদান এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ