শিরোনাম
চন্দনাইশে জুলাই শহীদদের স্মরণে দোয়া, এতিমদের মাঝে খাবার বিতরণ বছর ঘুরলেই বন্যা-ভাঙনের আতঙ্ক, সাতকানিয়ায় নদীশাসনের দাবি বাংলাদেশের ওপর আর কোনো তাবেদারি চলবে না- ভূমি প্রতিমন্ত্রী পরিবেশ সংরক্ষণে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফলজ-বনজ গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩৫ নম্বর বক্সীরহাট ওয়ার্ডে যুবদলের বৃক্ষরোপণ হাসিনাকে ফেরানোর অভিযোগে চবিতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি রোগমুক্তির প্রলোভন দেখিয়ে ওষুধ বিক্রি, সাতকানিয়ায় চার ভুয়া চিকিৎসকের জরিমানা রেলওয়ে জেনারেল হাসপাতাল পরিদর্শন, চিকিৎসাসেবা সম্প্রসারণে দিকনির্দেশনা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

চবিতে লোকালয়ে ঢুকে পড়া ১৫ ফুটের অজগর উদ্ধার

চবি প্রতিনিধি / ৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই নম্বর গেট সংলগ্ন এলাকা থেকে প্রায় ১৫ ফুট লম্বা একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে বিশ্ববিদ্যালয়ের গভীর বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সাপ ও সাপের দংশন বিষয়ে সচেতনতা নিয়ে কাজ করা সংগঠন সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস (3SA)-এর উদ্ধারকারী দলের সদস্যরা অজগরটি উদ্ধার করেন।

সংগঠন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমন সাকিব অজগরটি দেখতে পেয়ে 3SA-এর সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে সংগঠনটির উদ্ধারকারী দলের সদস্য মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ মোবারক মিয়া ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।

উদ্ধার হওয়া অজগরটি বার্মিজ প্রজাতির। এর দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন আনুমানিক ১৪ থেকে ১৫ কেজি। উদ্ধার শেষে সাপটিকে বিশ্ববিদ্যালয়ের গভীর বনাঞ্চলে নিরাপদে অবমুক্ত করা হয়।

3SA-এর রেসকিউ টিমের সদস্য মোহাম্মদ ইমরান বলেন, “এটি বার্মিজ প্রজাতির একটি অজগর। সাপটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন আনুমানিক ১৪ থেকে ১৫ কেজি। উদ্ধারের পর আমরা এটিকে বিশ্ববিদ্যালয়ের গভীর বনাঞ্চলে অবমুক্ত করেছি।”

তিনি আরও বলেন, “খাবারের সংকট, পাহাড় কেটে ফেলা এবং প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসসহ বিভিন্ন কারণে এ ধরনের সাপ লোকালয়ে চলে আসে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ