জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের চন্দনাইশে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিকেলে খাঁনহাট ইসলামী ব্যাংকের সামনে নেতাকর্মীরা জমায়েত হন। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দীনের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক জাফর সাদেক।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আইয়ুব আলী, নায়েবে আমীর অধ্যাপক জালাল উদ্দীন, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল খালেক নেজামী ও হারুনুর রশিদ, উপজেলা কর্মপরিষদ সদস্য কমরুদ্দীন সিকদার ও কাজী আকবর, চন্দনাইশ পৌরসভা আমীর কাজী কুতুব উদ্দীন, দোহাজারী পৌরসভা আমীর মুহাম্মদ শহীদুল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া সাতবাড়ীয়া ইউনিয়ন সভাপতি শফিকুর রহমান, বৈলতলী ইউনিয়ন সভাপতি ইমরান বকর, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার তৌকির আহমদ, বরমা ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আতাহার হোসাইন, বরকল ইউনিয়ন সভাপতি মুহাম্মদ ইব্রাহীম, হাশিমপুর ইউনিয়ন সভাপতি মাওলানা জসিম উদ্দীন, কাঞ্চনাবাদ ইউনিয়ন সভাপতি মোজাফফর আহমদ জাফর, জোয়ারা ইউনিয়ন সভাপতি গোলাম মাওলা এবং চন্দনাইশ পৌরসভায় জামায়াতে ইসলামী সমর্থিত মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
গণমিছিল ও আলোচনা সভায় উপজেলা জামায়াত এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও এর স্মরণে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তারা বক্তব্য দেন।