মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাটহাজারী আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের নির্দেশনায় এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লায়ন সালাউদ্দিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মনির আহম্মদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক সেলিম হাসান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আবছার আক্তার, বিএনপি নেতা আলমগীর রানা, নজরুল ইসলাম বাবুল, আবুল হাসেম, আবুল কাসেম বাছা, আব্দুল মান্নান ও তাজুল ইসলাম হৃদয়।
এছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুনুর রশিদ (মামুন) চেয়ারম্যান, রবিউল আলম বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বখতিয়ার ইসলাম বাচ্চু, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান, ওলামা দলের নেতা মোহাম্মদ রফিক, সাংবাদিক আরমান, গাজী বাবুল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক গাজী রাসেল, মোহাম্মদ সেকান্দর, ছাত্রদলের সহ-সভাপতি আলী মোহাম্মদ বশির আল হেলাল ও সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে লায়ন সালাউদ্দিন আলী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাটহাজারী সফর আমাদের জন্য অত্যন্ত গৌরবের। তাঁর আগমনকে স্মরণীয় ও সফল করতে নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। দলের প্রতিটি নেতাকর্মীকে শৃঙ্খলা, ঐক্য ও দায়িত্বশীলতার সঙ্গে কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর হাটহাজারী আগমন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়; বরং এ অঞ্চলের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত একটি ঐতিহাসিক মুহূর্ত। তাই কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ আন্তরিকতা ও সাংগঠনিক শক্তি নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা, গণমিছিল ও জনসমাগম নিশ্চিত করা, স্বেচ্ছাসেবক টিম গঠন, প্রচার-প্রচারণা জোরদার এবং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাটহাজারী সফর সর্বাত্মকভাবে সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।