শিরোনাম
পরিবেশ সংরক্ষণে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফলজ-বনজ গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩৫ নম্বর বক্সীরহাট ওয়ার্ডে যুবদলের বৃক্ষরোপণ হাসিনাকে ফেরানোর অভিযোগে চবিতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি রোগমুক্তির প্রলোভন দেখিয়ে ওষুধ বিক্রি, সাতকানিয়ায় চার ভুয়া চিকিৎসকের জরিমানা রেলওয়ে জেনারেল হাসপাতাল পরিদর্শন, চিকিৎসাসেবা সম্প্রসারণে দিকনির্দেশনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান: আসলাম চৌধুরী নিনর্বাচনের আগে হাসিনা-সহযোগীদের রায় হয়নি- প্রতিমন্ত্রী মীর হেলাল জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের পথ রুদ্ধ করে দিয়েছে: ব্যারিস্টার সরোয়ার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান: আসলাম চৌধুরী

বার্তা টুডে ডেস্ক / ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লব একদিনে সংঘটিত হয়নি। মরহুম বেগম খালেদা জিয়া এবং তাঁর সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে দেশের মুক্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ বছর ধরে যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তার সফল পরিসমাপ্তি ঘটেছে।

তিনি বলেন, পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ দেশের মানুষের হৃদয়ে চিরস্থায়ীভাবে ঘৃণিত হয়ে থাকবে। কূটকৌশলের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির যেকোনো প্রচেষ্টা নস্যাৎ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার (৫ আগস্ট) সকালে সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‌্যালি শেষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, “নিজের জীবন, ব্যবসা-বাণিজ্য—কিছুকেই তোয়াক্কা করিনি। স্বৈরাচারের সঙ্গে আপস করিনি। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে দীর্ঘদিন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছি। জেলে গিয়েও একবিন্দু আদর্শ থেকে বিচ্যুত হইনি।”

তিনি আরও বলেন, সীতাকুণ্ডের মানুষ বারবার পরীক্ষার মুখোমুখি হয়ে উত্তীর্ণ হয়েছে এবং আগামীতেও হবে, ইনশাআল্লাহ।

বিএনপির এই নেতা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে ইতিবাচক রাজনীতি ও সরকার পরিচালনার মাধ্যমে দেশ আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও তা প্রশংসিত হচ্ছে। কিন্তু পতিত স্বৈরাচারের দোসররা তা সহ্য করতে পারছে না। তারা নানাভাবে দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থেকে জুলাই অভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করতে হবে।

তিনি বলেন, “কথা নয়, কাজ—সবার আগে বাংলাদেশ।” এই আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। উন্নয়ন ও সমৃদ্ধির এই অগ্রযাত্রা নিশ্চিত করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। তবেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে এবং সদস্যসচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর ও সালামত উল্লাহ, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্যসচিব ছালেহ আহম্মদ ছলু এবং উপজেলা বিএনপির যুগ্ম সদস্যসচিব ফজলুল করিম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চেয়ারম্যান, নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চেয়ারম্যান, আবুল বশর চেয়ারম্যান, আবুল কালাম আজাদ, কাজী এনামুল বারী, বীর মুক্তিযোদ্ধা আবুল মুনছুর, ইউসুফ নিজামী, বদিউল আলম বদরুল, বখতেয়ার হোসেন, মোজাহের উদ্দিন আশরাফ, আলাউদ্দিন মাসুম, অ্যাডভোকেট আইনুল কামাল, মোস্তাফিজুর রহমান হিরু, ইদ্রিস মিয়া, জাহেদ হোসেন, খ. ম. নাজিম উদ্দিন, খোরশেদ আলম, যুবদল নেতা সাহাব উদ্দিন রাজু, ইসমাইল হোসেন, আওরঙ্গজেব মোস্তফাসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ