চট্টগ্রামের চন্দনাইশে জুলাই আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে হযরত শাহ্ আমিনুল্লাহ্ (রহ.) মাজার প্রাঙ্গণে চন্দনাইশ উপজেলা, চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের নির্দেশনায় এবং চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইখতিয়ার হোসেন, মো. জসিম উদ্দিন, মোজাম্মেল হক বেলাল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, বিএনপি নেতা মাহামুদুর রহমান মাহাদু, বাহাউদ্দিন চৌধুরী, আমিনুল ইসলাম, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল আলম শহীদ, মোরশেদুল আলম, অলি হোসেন মুন্সি, মজিবুর রহমান, আইনুল হুদা, জাহাঙ্গীর আলম, সেলিম সায়েম, আবু ছালেহ ও মাহবুবুল করিম সোহেল।
এছাড়া দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ শাহ, আবু বক্কর, দোহাজারী পৌরসভা বিএনপি নেতা তসলিম উদ্দিন, চন্দনাইশ পৌরসভা বিএনপি নেতা আবদুল মন্নান, সাইফুল ইসলাম, মোহাম্মদ শওকত, শাহাদাত হোসেন, উপজেলা বিএনপি নেতা মো. জারুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনায়েম খান, সদস্য সচিব জাহাঙ্গীর, উপজেলা যুবদল নেতা সেলিম আল দ্বীন, ফারুখ মিয়া, আবদুর রহমান আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনে নিহতদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণের জন্য দোয়া করা হয়।
কর্মসূচিতে উপজেলা, পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।