শিরোনাম
বাবাকে বাঁচাতে সহায়তার আকুতি দুই সন্তানের, কিডনি দিতে প্রস্তুত মা সাতকানিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জামায়াতের সংবর্ধনা ভাসমান গুদাম ও কৃত্রিম সংকট ঠেকাতে চট্টগ্রাম বন্দরে কঠোর নজরদারি বিশ্বমানের উইকেট তৈরিতে চট্টগ্রামে বিসিবির বিশেষ প্রশিক্ষণ ঐক্যবদ্ধ টিভি সাংবাদিকদের নিয়ে সাতকানিয়া-লোহাগাড়া ফোরাম গঠন সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল কণ্ঠ অনুকরণ থেকে ভয়েসওভার, নৃত্যে পুরস্কার—জয়িতা রশীদের গল্প পরিচয়-প্রভাব নয়, যোগ্যতার ভিত্তিতেই ব্যবসার সুযোগ: আমির খসরু চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির আহ্বায়ক মুন্না, সদস্য সচিব মানিক সাতকানিয়ায় এসএসসির ফলে শীর্ষে বায়তুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুল
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

সাতকানিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জামায়াতের সংবর্ধনা

সাতকানিয়া প্রতিনিধি চট্টগ্রাম / ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করেছে কাঞ্চনা ইউনিয়ন জামায়াত।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার জোটপুকুরিয়া বাজারে কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. আবু তাহেরের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি যায়েদ হোছাঈনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিক ও আদর্শিক গুণাবলি অর্জনের প্রতি গুরুত্ব দিতে হবে। মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি মূল্যবোধ ও নৈতিকতার চর্চা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনেও সুস্থ ও সুন্দর ধারা প্রতিষ্ঠায় কাজ করছে। এরই ধারাবাহিকতায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। পরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় দক্ষিণ কাঞ্চনা নূর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আইয়ূব আনসারী, আমিলাইষ-কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, দক্ষিণ কাঞ্চনা এন এ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু তাপুস পাল, মাষ্টার আজিম উদ্দিনসহ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ