শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন-পুলিশ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর বিএনপির দোয়া মাহফিল দেশপ্রেমিক, নৈতিক ও যোগ্য নাগরিক হিসেবে কর্মীদের গড়ে তুলতে হবে: শাহজাহান চৌধুরী এমপি ঐক্য-সম্প্রীতির বার্তা নিয়ে মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের পুনর্মিলনী চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার শরীর গঠন কমিটিতে দিদার হোসেন বোয়ালখালীতে স্মারক মেধা বৃত্তি পরীক্ষা: প্রবাসী ব্যবসায়ী সেলিম উদ্দিনকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা চট্টগ্রামে শহীদ জিয়া-খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু বন্দরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৪; আশঙ্কাজনক কয়েকজন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়ন গ্রহণ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

ঐক্য-সম্প্রীতির বার্তা নিয়ে মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের পুনর্মিলনী

বার্তা টুডে ডেস্ক / ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

মিরসরাইবাসীর ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের সভাপতি মো. মাহফুজুল হক মনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন মহিলা আসন-৪৩-এর সংসদ সদস্য শামসুন্নাহার বেগম। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা ও অনুষ্ঠানের সদস্য সচিব ইঞ্জিনিয়ার হামিদুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে মিরসরাইয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, কার্যনির্বাহী পরিষদের সদস্য, দাতা, পৃষ্ঠপোষক ও সাধারণ সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, মিরসরাই এসোসিয়েশন মিরসরাইবাসীর প্রাণের সংগঠন। দল-মত ও রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মিরসরাইবাসীর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে মিরসরাইয়ের শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং মানবিক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি মিরসরাইবাসীর কল্যাণে এসোসিয়েশনের চলমান কর্মকাণ্ডের প্রশংসা করে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি সংসদ সদস্য শামসুন্নাহার বেগম মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, মিরসরাইবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হয়ে মিরসরাইবাসীর কল্যাণে আরও বেশি অবদান রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে এসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, কার্যনির্বাহী পরিষদের সদস্য, দাতা ও পৃষ্ঠপোষক সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার সদস্যরা বক্তব্য রাখেন। বক্তারা মিরসরাইবাসীর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে মিরসরাই থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন ও মহিলা আসন-৪৩-এর সংসদ সদস্য শামসুন্নাহার বেগমকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে এসোসিয়েশনের নবাগত দাতা ও পৃষ্ঠপোষক সদস্যদেরও সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের আহ্বায়ক ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সহযোগিতাকারী সকল সদস্য, অতিথি, দাতা, পৃষ্ঠপোষক ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

সমাপনী বক্তব্যে এসোসিয়েশনের সভাপতি মো. মাহফুজুল হক মনি বলেন, সংগঠনের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের কারণেই এমন বৃহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি মিরসরাইবাসীর ঐক্য ও সম্প্রীতি অটুট রেখে ধারাবাহিকভাবে সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

পুনর্মিলনী উপলক্ষে ছিল মিরসরাইয়ের ঐতিহ্যবাহী চট্টগ্রামের বিখ্যাত মেজবানের আয়োজন। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী ও ক্লোজআপ ওয়ানখ্যাত সাব্বিরসহ অন্যান্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন। তাদের পরিবেশনায় অনুষ্ঠানে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

দিনব্যাপী এ আয়োজনে মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের কয়েক হাজার সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর স্বজন, বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগে অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাস ও প্রাণবন্ততা। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে রাত দেড়টার দিকে বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ