শিরোনাম
টেন্ডারে বাদ, পরে অপারেটর—কীভাবে? কুতুবদিয়া-বহির্নোঙরে জাহাজ বরাদ্দ নিয়ে চট্টগ্রাম বন্দরে নতুন বিরোধ পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর বায়েজিদ লিংক রোড থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি পরিবহন শ্রমিক ফেডারেশনের চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন, চিহ্নিত ৯ ওয়ার্ডের নানা সমস্যা পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ ওয়াগ্গা ইউনিয়নের উন্নয়নে ৮ দফা পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাইনুল ইসলাম ফাহাদ চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহালের দাবিতে পটিয়ায় মহাসড়ক অবরোধ জিয়া-খালেদার পর এবার জাতিসংঘে তারেক রহমান গোমদণ্ডী পাইলট মডেল স্কুলে দায়িত্বের বৈধতা নিয়ে প্রশ্ন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

চাকসুর উদ্যোগে ছাত্রী হলসমূহে চাকরির প্রস্তুতিমূলক বই প্রদান

চবি প্রতিনিধি / ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি ছাত্রী হলের সেমিনার সমৃদ্ধকরণ এবং নারী শিক্ষার্থীদের চাকরির প্রস্তুতিতে সহায়তার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর ছাত্রী কল্যাণ বিভাগের উদ্যোগে চাকরির প্রস্তুতিমূলক বই প্রদান করা হয়েছে।

১৮ আগস্ট( মঙ্গলবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের টিভি রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাঁচটি ছাত্রী হলের সেমিনারের জন্য বিভিন্ন চাকরির প্রস্তুতিমূলক বই প্রদান করা হয়।

চাকসুর ছাত্রী কল্যাণ বিভাগের পক্ষ থেকে পাঁচটি ছাত্রী হলের সেমিনারের জন্য বিসিএস, ব্যাংক, এনটিআরসিএ, প্রাথমিক শিক্ষক নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক বই প্রদান করা হয়। নারী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় চাকরির প্রস্তুতিমূলক বই সহজলভ্য করা এবং ছাত্রী হলগুলোর সেমিনারকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতার সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “আমরা চাকসুকে কখনো আমাদের প্রতিদ্বন্দ্বী ভাবি না। বর্তমান প্রশাসন চাকসুকে সর্বদা তার সহযোগী হিসেবে দেখেছে। আমাদের উদ্দেশ্য একটাই, আর তা হচ্ছে ছাত্র-ছাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা।”

তিনি আরও বলেন “হলের একটা ফ্যাশনের নাম হয়েছে হাউজ টিউটর। আজকাল হাউজ টিউটরগুলো হলে আসে না। প্রভোস্ট মহোদয়ের সঙ্গে পরশুদিন আমাদের মিটিং হয়েছে। ট্রাস্টির পরিবর্তন হওয়া ছাড়া আমরা কোনো শিক্ষককে এক্সটেনশনও দেব না এবং কোনো হাউজ টিউটর আমি রাখব না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত পাঁচ মাসে যত উন্নয়ন হয়েছে, এ ধরনের উন্নয়ন আর কখনো হয়নি।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বলেন, “নারী শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আরও উৎসাহী হতে হবে। সে লক্ষ্যে চাকসুর উদ্যোগগুলো সত্যিই প্রশংসনীয়।”

চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা বলেন, “নারী শিক্ষার্থীদের প্রয়োজন ও কল্যাণকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের দেওয়া বইগুলো থেকে তারা গুরুত্বপূর্ণ সবগুলো চাকরির পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে। নারী শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে সহায়ক এমন আরও শিক্ষার্থী-বান্ধব কার্যক্রম ভবিষ্যতেও গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ