শিরোনাম
চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহালের দাবিতে পটিয়ায় মহাসড়ক অবরোধ জিয়া-খালেদার পর এবার জাতিসংঘে তারেক রহমান গোমদণ্ডী পাইলট মডেল স্কুলে দায়িত্বের বৈধতা নিয়ে প্রশ্ন ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ১৭ ফ্যাশন হাউজের তারকাখচিত আয়োজনে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক রেললাইন অবরোধের পর ট্রেন চলাচল স্বাভাবিক, ঝুঁকিপূর্ণ ক্রসিংয়ে দ্রুত গেটম্যান দেওয়ার উদ্যোগ শীলকূপে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ ক্যাম্পেইন, সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ গাছের চারা নৃত্যের মঞ্চ পেরিয়ে অভিনয়ে মুনমুনের নতুন স্বপ্ন মানবাধিকার সুরক্ষায় চট্টগ্রামে আসক ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল মাদ্রাসার নতুন গভর্নিং বডি, সভাপতি লায়ন সালাউদ্দীন আলী
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহালের দাবিতে পটিয়ায় মহাসড়ক অবরোধ

রনি কান্তি দেব পটিয়া / ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহালের দাবিতে চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতার একটি অংশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বাইপাস কাগজীপাড়া মডেল মসজিদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে চট্টগ্রাম ও কক্সবাজারমুখী যানবাহন আটকা পড়ে। মহাসড়কের দুই পাশে দীর্ঘ সারিতে বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন, এস আলম গ্রুপের অধীনে থাকা একাধিক ব্যাংকে কর্মরত প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে ২০২৪ সালের ৫ আগস্টের পর পর্যায়ক্রমে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের দাবি, অনেককে কোনো ধরনের নোটিশ ছাড়াই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকরিচ্যুত এসব ব্যাংকারকে পুনর্বহালের দাবিতেই তারা আন্দোলনে নেমেছেন।

আন্দোলনকারীরা বলেন, চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহাল না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে মহাসড়ক অবরোধের খবর পেয়ে পটিয়া থানার একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। পরে প্রায় দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধের কারণে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ