শিরোনাম
বিলসের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত এডভোকেট এম আর মঞ্জু রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে: ডিসি জাহিদ সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ চট্টগ্রামে পানি সরবরাহে নতুন পিপিপি মডেল: আমির খসরু কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ‘গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা’—মুহাম্মদ শাহজাহান রেলওয়েতে বড় রদবদল: পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক হাসপাতালে ক্যান্সার আক্রান্ত যুবদল নেতা আব্বাস উদ্দিন, পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস

চবি প্রতিনিধি / ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবহন সংকট নিরসন এবং শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজতর করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংস্থা জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০টি নতুন বাস উপহার দেওয়ার জন্য দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার খন্দকার মোয়াজ্জেম হোসেন। ১০টি বাসের মধ্যে দুটি শিক্ষকদের, চারটি ছাত্রদের এবং চারটি ছাত্রীদের যাতায়াতের জন্য দেওয়া হবে।

চুক্তিতে জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্যবসায়ী আলহাজ্ব মো. জসিম উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন চবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া বলেন, “ছয়টি নতুন বাস দেওয়ার কথা থাকলেও আজকের বৈঠকে ফাউন্ডেশনের চেয়ারম্যান আরও চারটি বাস দেওয়ার ঘোষণা দিয়েছেন। ফলে মোট ১০টি নতুন বাস পাওয়া যাবে। বাসগুলো আসার পর কোন রুটে চলাচল করবে, তা নির্ধারণ করা হবে। এর মধ্যে ছাত্রদের জন্য চারটি এবং ছাত্রীদের জন্য চারটি আলাদা বাস থাকবে।”

জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দিন বলেন, “চবি শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন দুর্ভোগ লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ১০টি বাস যুক্ত হওয়ার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ