শিরোনাম
বিলসের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত এডভোকেট এম আর মঞ্জু রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে: ডিসি জাহিদ সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন চবিতে সিট নিয়ে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ চট্টগ্রামে পানি সরবরাহে নতুন পিপিপি মডেল: আমির খসরু কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ‘গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা’—মুহাম্মদ শাহজাহান রেলওয়েতে বড় রদবদল: পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীণ হলেন অতিরিক্ত মহাপরিচালক হাসপাতালে ক্যান্সার আক্রান্ত যুবদল নেতা আব্বাস উদ্দিন, পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

মমিনুলকে রেল শ্রমিক দলের সভাপতি উল্লেখ করে সংবাদ প্রকাশের প্রতিবাদ

বার্তা টুডে ডেস্ক / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সিসিএম দপ্তরের দাবী পরিদর্শক মমিনুল ইসলাম মামুনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সভাপতি হিসেবে উল্লেখ করার প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকী।

এক প্রতিবাদলিপিতে আবু বকর সিদ্দিকী দাবি করেন, মমিনুল ইসলাম মামুন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কোনো পর্যায়ের পদধারী নন এবং তিনি সংগঠনটির সদস্যও নন। ফলে তাকে সংগঠনের সভাপতি হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশ করা তথ্যগতভাবে সঠিক নয় বলে দাবি করেন তিনি।

প্রতিবাদলিপিতে তিনি বলেন, সম্প্রতি ‘চট্টলার খবর’, ‘দৈনিক চট্টগ্রাম প্রতিদিন’, ‘রেল নিউজ’সহ বিভিন্ন গণমাধ্যমে মমিনুল ইসলাম মামুনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনের কোনো কোনো অংশে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এতে সংগঠনের প্রকৃত নেতৃত্ব নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি।

আবু বকর সিদ্দিকী স্পষ্ট করে বলেন, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এম আর মনজু। সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত প্রতিবাদলিপিতেও এই নেতৃত্বের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ব্যক্তির সাংগঠনিক পরিচয় সংবাদে প্রকাশের আগে সংশ্লিষ্ট সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে তথ্য যাচাই করা প্রয়োজন। যাচাই ছাড়া কোনো ব্যক্তিকে সংগঠনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হিসেবে উল্লেখ করলে সাধারণ নেতাকর্মী, শ্রমিক-কর্মচারীসহ সংশ্লিষ্টদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।

প্রতিবাদলিপিতে আরও দাবি করা হয়, ৫ আগস্টের পরবর্তী সময়ে জাতীয়তাবাদী আদর্শের বিভিন্ন সংগঠনের নাম ব্যবহার করে কেউ কেউ কথিতভাবে ভুয়া পদ-পদবি গ্রহণ করে সাংগঠনিক পরিচয় ব্যবহারের চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ডের কারণে প্রকৃত সংগঠন ও নেতৃত্ব সম্পর্কে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেন আবু বকর সিদ্দিকী।

তিনি বলেন, কোনো ব্যক্তির রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় সংক্রান্ত তথ্য প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংগঠনের বর্তমান নেতৃত্বের কাছ থেকে তথ্য নেওয়া হলে ভুল তথ্য প্রকাশের ঝুঁকি কমে। একই সঙ্গে প্রকাশিত প্রতিবেদনে ভুল তথ্য থাকলে তা সংশোধনের মাধ্যমে পাঠক ও সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব।

আবু বকর সিদ্দিকী প্রকাশিত সংবাদে মমিনুল ইসলাম মামুনকে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সভাপতি হিসেবে উল্লেখ করা অংশটি পুনরায় যাচাই করে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের অনুরোধ জানান।

তিনি ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল সম্পর্কিত সংবাদ প্রকাশের সময় সংগঠনের বর্তমান নেতৃত্ব ও দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান।

এদিকে, সংগঠনটির পক্ষ থেকে দেওয়া তথ্যের সঙ্গে সংযুক্ত একটি চিঠিতেও মমিনুল ইসলাম মামুনের সংগঠনিক পরিচয় নিয়ে আপত্তির বিষয়টি তুলে ধরা হয়েছে। ওই চিঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের রেজিস্ট্রেশন এবং বর্তমান নেতৃত্বের প্রসঙ্গ উল্লেখ করে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনার কথা বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ